নিউজ

ঝাড়খণ্ড নির্বাচনে হারের কারন সামনে আনলেন বিদায়ী মুখ্যমন্ত্রী রঘুবর দাস

ঝাড়খণ্ডের বিদায়ী মুখ্যমন্ত্রী রঘুবর দাস বুধবার সাংবাদিকদের বলেন, ‘কয়েকজন বিশ্বাসঘাতক এবং তাঁর বিরুদ্ধে বিদ্বেষপূর্ণ প্রচারের কারণে ঝাড়খণ্ড বিধানসভা নির্বাচনে হেরেছে বিজেপি।’ রাঁচির বিজেপি রাজ্য সদর দফতরে সাংবাদিকদের সাথে কথা বলতে গিয়ে তিনি বলেন, ‘জয়চাঁদরা সর্বত্র উপস্থিত আছে। আর এরকমই কয়েকজন জয়চাঁদের জন্যে দল আজ হেরেছে। অনেক সময় ষড়যন্ত্র সফল হয়, কিন্তু ষড়যন্ত্রের মাধ্যমে পাওয়া সাফল্য বেশি দিন স্থায়ী হয় না। আমি আজ লড়াই করে এই জায়গায় পৌঁছেছি। লড়াই আপনাকে শক্তি দেয়।’

উল্লেখ্য দ্বাদশ শতাব্দীর শাসক ছিলেন জয়চাঁদ, যিনি মুসলিম আক্রমণকারীদের সাথে ষড়যন্ত্র করেছিলেন যার ফলে, রাজপুত রাজা পৃথ্বীরাজ চৌহানের পরাজয় হয়েছিল। নির্বাচনের টিকিট বিতরণ নিয়ে অসন্তুষ্টি এবং দলের মধ্যে গোষ্ঠীদ্বন্দ্ব বিধানসভা নির্বাচনে বিজেপির পরাজয়ের অন্যতম কারণ হিসাবে গণ্য করা হচ্ছে। সম্প্রতি হওয়া ঝাড়খণ্ড নির্বাচনে বিজেপি মাত্র ২৫ টি আসনে জয়লাভ করেছে যা সংখ্যাগরিষ্ঠতার থেকে ১৭ কম। ঝাড়খণ্ড মুক্তি মোর্চার (জেএমএম) নেতৃত্বাধীন বিরোধী জোট ৮১ আসনের এই বিধানসভায় ৪৭ টি আসন জিতেছে।

আরও পড়ুন : কংগ্রেসের মন্ত্রীসভা গঠন করতে দেরী, উপ-মুখ্যমন্ত্রী হিসেবে ফিরতে পারেন অজিত পাওয়ার

বিদায়ী মুখ্যমন্ত্রী রঘুবর দাস দুই জামশেদপুর পূর্ব বিধানসভা আসন থেকে প্রথমবারের মতো স্বতন্ত্র প্রার্থী হয়ে লড়াই করা তারই মন্ত্রিসভার সরযূ রাইয়ের কাছে হেরেছেন, যে আসনে রঘুবর দাস বিগত দুই দশক ধরে অপরাজিত। রঘুবর দাস আরও বলেন, ‘ওরা আমার মধ্যে কোনও ত্রুটি খুঁজে পায়নি, তাই আমাকে দাম্ভিক, অহংকারী বলে প্রচার চালিয়েছে। আমার পরিবারকে টার্গেট করা হয়েছে।’ ‘ব্যক্তিগত আক্রমণ চালিয়ে নয়, কোনো ইস্যু নিয়ে নির্বাচন লড়াই করা উচিত’, তিনি বলেছেন। রঘুবর দাস প্রথম ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী ছিলেন, যিনি সংখ্যাগরিষ্ঠতা নিয়ে পাঁচ বছর সরকারের মেয়াদ পূর্ণ করেছিলেন। তিনি বলেছেন যে, নির্বাচনের ফলাফল যাই হোক তিনি দলের কর্মী হিসাবে কাজ চালিয়ে যাবেন।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026