নিউজ

আগামী কয়েক ঘন্টায় দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ প্রবল ঝড়ের সম্ভাবনা!

অরূপ মাহাত: মরশুমের শেষ মুহূর্তে এসে ঝোড়ো ইনিংস খেলতে চলেছে বর্ষা। আগামী কয়েক ঘন্টার মধ্যে বজ্রবিদ্যুৎ সহ প্রবল ঝড়বৃষ্টির মুখোমুখি হতে চলেছে দক্ষিণবঙ্গের জেলাগুলি। আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রের খবর, ভারী থেকে অতি ভারী বর্ষণের পূর্বাভাস রয়েছে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। গাঙ্গেয় পশ্চিমবঙ্গ সহ ওড়িশায় বজ্রবিদ্যুৎ সহ ঝড়বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে। আজ সকাল থেকেই মেঘলা আবহাওয়া রয়েছে দক্ষিণবঙ্গ জুড়ে। সাথে রয়েছে ভ্যাপসা গরম। যে কারণে দক্ষিণবঙ্গের ঝাড়গ্রাম ও পশ্চিম মেদিনীপুর জেলায় আগামী দু তিন ঘন্টায় বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সর্তকতা জারি করেছে প্রশাসন৷

অন্যদিকে দেশের বিভিন্ন প্রান্তে সকাল থেকেই অতিরিক্ত পরিমাণে ঝড়বৃষ্টির সতর্কতা জারি করেছে মৌসম ভবন। মৌসম ভবন সূত্রের খবর, তুমুল বৃষ্টিপাত হতে চলেছে পূর্ব মধ্যপ্রদেশ, উত্তরবঙ্গ, সিকিম, ওড়িশা, কর্নাটকের উপকূলীয় এলাকায়। এছাড়াও, কেরল ও পূর্ব রাজস্থানে প্রচন্ড বৃষ্টিপাতের আশঙ্কা করা হচ্ছে। উপকূলীয় অঞ্চলে ঘণ্টায় ৪০-৫০ কিমি বেগে ঝোড়ো হাওয়ার সম্ভাবনা রয়েছে। গুজরাত সরকারের পক্ষ থেকে মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে।

Anirban Kundu

Recent Posts

দু’ঘণ্টার রাস্তা মাত্র ৩০ মিনিটে! দিল্লিতে আসছে হেলি-ট্যাক্সি, বদলে যাবে যাতায়াতের ছবি

দেশের রাজধানী দিল্লির পরিবহন ব্যবস্থায় বড় পরিবর্তনের পরিকল্পনা করছে কেন্দ্র সরকার। আগামী কয়েক বছরের মধ্যে…

June 12, 2026

২০ জুন রাজ্যজুড়ে বিশেষ উদযাপন! স্কুল-কলেজে কী কী করতে হবে জানাল সরকার

পশ্চিমবঙ্গ দিবস পালনের ক্ষেত্রে বড় পরিবর্তন আনল রাজ্য সরকার। নতুন নির্দেশিকা অনুযায়ী, আগামী ২০ জুন…

June 11, 2026

5G++ কী? সাধারণ 5G-এর থেকে কতটা উন্নত এই পরিষেবা? জেনে নিন বিস্তারিত

স্মার্টফোনের সিগন্যাল বারের পাশে 5G লেখা দেখতে এখন অনেকেই অভ্যস্ত। তবে অনেক সময় কিছু ব্যবহারকারী…

June 11, 2026

ঘূর্ণাবর্তের জেরে দক্ষিণবঙ্গে দুর্যোগের আশঙ্কা! ৪০-৫০ কিমি বেগে ঝড়-বৃষ্টির পূর্বাভাস

পশ্চিমবঙ্গের আবহাওয়ায় ফের বড়সড় পরিবর্তনের ইঙ্গিত দিল আলিপুর আবহাওয়া দপ্তর। দক্ষিণবঙ্গে প্রাক-বর্ষার বৃষ্টি অব্যাহত থাকলেও…

June 11, 2026

ডলারের বিপরীতে ফের ধাক্কা খেল ভারতীয় রুপি, বাড়ছে অর্থনৈতিক উদ্বেগ

আন্তর্জাতিক বাজারের অস্থিরতা এবং মধ্যপ্রাচ্যের ক্রমবর্ধমান ভূ-রাজনৈতিক উত্তেজনার জেরে ফের চাপের মুখে পড়েছে ভারতীয় মুদ্রা।…

June 11, 2026

HDFC Bank-এর বিরুদ্ধে ১০০০ কোটির মানহানি মামলায় বড় রায়, কী বলল আদালত?

দেশের অন্যতম বৃহৎ বেসরকারি ব্যাঙ্ক HDFC Bank-কে ঘিরে দায়ের হওয়া ১০০০ কোটি টাকার মানহানি মামলায়…

June 10, 2026