সম্প্রতি পশ্চিমবঙ্গের ইস্ট বর্ধমানের এক অ্যাম্বুলেন্স ড্রাইভার রাতারাতি কোটিপতি হলেন। কয়েকদিন আগে শেখ হীরা (Sheikh Heera) নামের এক ব্যক্তি ২৭০ টাকা দিয়ে একটি লটারির টিকিট কিনেছিলেন। যেদিন সন্ধ্যায় কিনেছিলেন তারপরের দিনই, বলা হলো রাতারাতি কোটি টাকার মালিক হয়ে যান ঐ ব্যক্তি। ইস্ট বর্ধমানের অ্যাম্বুলেন্স ড্রাইভার লটারি জেতার পর বিশ্বাস করতে পারছিলেন না এই অবিশ্বাস্য ঘটনা সত্যিই ঘটেছে।
শেখ হীরা নামের অ্যাম্বুলেন্স ড্রাইভারটি ১ কোটি টাকার জ্যাকপট লটারি জিতে ফেলেছেন। কোটি টাকা জিতেই তিনি শক্তিগড় পুলিশ স্টেশনে যান পুলিশের বড় অফিসারদের পরামর্শ নিতে। তিনি রীতিমতো ভয় পাচ্ছিলেন টিকিটটি হারিয়ে ফেলার। এরপর পুলিশের সাহায্য নিয়েই তিনি বাড়ি যান এবং পরে তার বাড়ির বাইরে পুলিশ মোতায়েন করা হয়েছিল।
অনেকদিন ধরেই তার টাকার প্রয়োজন হচ্ছিল তার মায়ের চিকিৎসার জন্য। এই লটারিটি জেতার পর তিনি নিশ্চিত হয়েছেন এটা ভেবে যে তার মা এবার সুস্থ হয়ে উঠবেন। তিনি অনেকদিন ধরেই একটি লটারি জেতার স্বপ্ন দেখতেন, তবে এবার তার স্বপ্নপূরণ হয়েছে। তিনি বলেন, অবশেষে তার ভাগ্য তার সাত দিয়েছে।
তিনি এই এক কোটি টাকা নিয়ে কি করবেন সেই বিষয়ে তাকে জিজ্ঞাসা করা হলে তিনি তার উত্তরে জানান, তিনি তার মাকে সুস্থ করার জন্য সেরা চিকিৎসাটা দিতে চান। তিনি থাকার জন্য একটি ভালো বাড়ি বানাতে চান। এই মুহূর্তে তিনি এর থেকে বেশী আর কিছু ভাবছেন না।
শেখ হানিফ (Sheikh Hanif) নামের ব্যক্তির দোকান থেকে এই লটারির টিকিট কিনেছিলেন ইস্ট বর্ধমানের এই অ্যাম্বুলেন্স ড্রাইভার। তিনি এই বিষয়ে বলেছেন, তার দোকান থেকে অনেকেই লটারির টিকিট কিনে থাকেন তবে এমন ঘটনা এই প্রথম ঘটেছে। অর্থাৎ তার কথায়, শেখ হীনা নামক ব্যক্তিটি তার দোকান থেকে লটারির টিকিট কিনে কোটি টাকা জিতেছেন, আর এই ঘটনায় তিনি আপ্লুত।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…