নিউজ

ছাড়পত্র মিলতেই আগামী ছয় মাসের মধ্যেই বাজারে আসবে অক্সফোর্ডের ভ্যাকসিন

সূত্রের খবর, অক্সফোর্ডের করোনাভাইরাসের ভ্যাকসিনটি ছয় মাস বা আরও কম সময় কার্যকর করা যেতে পারে, আগামী ৬ মাস বা তার কম সময়ের মধ্যে ভ্যাকসিন আসতে পারে এই ভ্যাকসিন। ফার্মাসিউটিক্যাল জায়ান্ট অ্যাস্ট্রাজেনেকা ও অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞানীদের সহযোগিতায় এই ভ্যাকসিন পরীক্ষার প্রক্রিয়াতে এগিয়ে রয়েছে৷ ইতিমধ্যেই ইংল্যান্ড সরকার একবার অক্সফোর্ড ভ্যাকসিনের ১০০ মিলিয়ন ডোজ অর্ডার করেছে৷

করোনা লাফিয়ে লাফিয়ে বাড়তেই চিন্তার ভাঁজ পড়েছে বিশ্বের তাবড় তাবড় লোকেদের। তার মাঝেই করোনায় আক্রান্ত হয়েছে ডোনাল্ড ট্রাম্প। জানানো হয়েছে যে ষাটের বেশি বয়সীদের প্সাটেরেই ভ্যাকসিন দেওয়া হবে এবং তারপর ধীরে ধীরে তার থেকে কম বয়সী বা যাদের ক্ষেত্রে ঝুঁকি বেশি, তাদের ওপর ভ্যাকসিন প্রয়োগ করা হবে৷ ৫০ বছরের বেশি বয়সী লোকেরা থাকবে তারপরের তালিকায় এবং তার থেকে কম বয়সীরা ভ্যাকসিন পাবেন তারপর৷

সব মিলিয়ে ক্রমানুযায়ী এক এক করে দেওয়া হবে এই ভ্যাকসিন যার ফলে এই রোগ কমতে অনেকটা সময় লাগবে বলে মনে করা হচ্ছে। ইংল্যান্ডের ন্যাশনল হেলথ সার্ভিস (এনএইচএস) এই ভ্যাকসিনকে গণ টিকা শুরু করবে বলে জানা গিয়েছে৷

প্রসঙ্গত, করোনায় সারা বিশ্বে এখন করোনা সংক্রমণের দিক থেকে প্রথম স্থানে আছে আমেরিকা, দ্বিতীয় স্থানে রয়েছে ভারত এবং তৃতীয় স্থানে রয়েছে ব্রাজিল। অন্য দিকে মার্কিন যুক্তরাষ্ট্রতে আক্রান্তের সংখ্যা ২ লাখের বেশি, তৃতীয় স্থানে ব্রাজিলে আক্রান্তের সংখ্যা প্রায় ১লাখ ৪৪ হাজার। আর ভারতে এখনও পর্যন্ত করোনায় মৃত্যু হয়েছে প্রায় ১,০০,৮৪২ জনের।

 

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026