টেক বার্তা

Royal Enfield Hunter 350 নিয়ে এসেছে নতুন দিওয়ালি অফার, এতো দামে পাবেন

রয়েল এনফিল্ড এই দীপাবলিতে তাদের হান্টার ৩৫০ এর উপরে বেশ কিছু নতুন অফার নিয়ে এসেছে। রয়েল এনফিল্ড কোম্পানির এই বাইকটি এখন আপনি অনেক সাশ্রয়ী মূল্যে কিনতে পারেন। এছাড়াও আপনি পেয়ে যাচ্ছেন এই বাইকের সাথে বেশ কিছু এমন ইএমআই অপশন যা এর আগে আপনি কখনো দেখতে পাননি। এই বাইকে আপনি পাচ্ছেন রয়েল এনফিল্ড এর সর্বাধিক বিক্রিত ৩৫০ সিসি ইঞ্জিন। এই ইঞ্জিনটি কিন্তু এনফিল্ড ক্লাসিক এবং বুলেটে ও ব্যবহার করতে সংস্থাটি। আপনি যদি এরকম একটি বাড়িতে আনতে চান এই দীপাবলীর মরশুমে, তাহলে এটা হতে চলেছে আপনাদের জন্য সবথেকে ভালো সময়।

ভারতীয় বাজারে এই মুহূর্তে রয়েল এনফিল্ড হান্টার বাইকের দাম ১.৭৪ লক্ষ টাকা থেকে ২.০২ লক্ষ টাকা পর্যন্ত। যদি আপনার কাছে এখনই এত টাকা না থাকে তাহলে ২০,০৯৯ টাকা ডাউন পেমেন্ট করে আপনি এই বাইক কিনতে পারেন। আপনাকে প্রতি মাসে তিন বছরের জন্য দিতে হবে ৫,৩০২ টাকা করে ইএমআই। ৮% করে সুদ গ্রহণ করা হবে এই ইএমআই এর ক্ষেত্রে। আপনার শহর বা ডিলারশিপের উপরে নির্ভর করে এই সুদের পরিমাণ পরিবর্তিত হতে পারে। তবে মোটামুটি ৮ শতাংশের কাছাকাছি আপনি সুদ দিলে এই বাইক আপনি কিনতে পারবেন।

হান্টার ৩৫০ ভারতীয় বাজারে মোট তিনটি ভেরিয়েন্ট নিয়ে এসেছে। এর মধ্যে আপনি আটটি আলাদা আলাদা রঙের বিকল্প পেয়ে যাবেন। রয়েল এনফিল্ড হান্টার একটি শক্তিশালী স্পোর্টি বাইক যার বর্তমানে ভারতীয় বাজারে একটা দারুণ চাহিদা রয়েছে। এই বাইকের মোট ওজন ১৮১ কিলোগ্রাম। রয়েল এনফিল্ড ক্লাসিক ৩৫০ এর মতই এই বাইকেও একটি ৩৪৯ সিসি এয়ার/ অয়েল কুল সিঙ্গেল সিলিন্ডার ইঞ্জিন রয়েছে। এই বাইকে যে ইঞ্জিন ব্যবহার করা হয়েছে সেটি ৬১০০ আরপিএম গতিতে ২০.২ bhp এবং ৪০০০ আরপিএম গতিতে ২৭ নিউটন মিটার পিক টর্ক জেনারেট করতে পারে। এই বাইকের সর্বোচ্চ গতি ১১৪ কিলোমিটার প্রতি ঘন্টা। আপনি এই বাইকে একটি ১৩ লিটারের ফুয়েল ট্যাংক পেতে চলেছেন যা আপনাকে ৩৫ কিলোমিটার প্রতি লিটারের মাইলেজ দেবে। এর সাথেই আপনি একটি বাইকে ওয়েট মাল্টিপ্যাল ক্লাচ প্রযুক্তি পেয়ে যাবেন। এই বাইকটি ভারত সরকারের নতুন বিএস ৬ প্রযুক্তির উপরে নির্মিত হয়েছে। এই বাইকে আপনি সিঙ্গেল চ্যানেল এবিএস সিস্টেম পেয়ে যাবেন। এই বাইকের সামনের দিকে ৩০০ মিলিমিটার এবং পিছনে ১৫৩ মিলিমিটার ড্রাম ব্রেক দেওয়া হয়েছে। এই বাইকে আপনি অ্যালয় হুইল পেয়ে যাবেন।

BharatBarta Desk

Recent Posts

PNB Customers Alert! হাতে আর বেশি সময় নেই, এই কাজটি না করলে BLOCK হতে পারে অ্যাকাউন্ট

পঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক (PNB)-এর গ্রাহকদের জন্য বড় সতর্কবার্তা। নির্দিষ্ট সময়ের মধ্যে KYC আপডেট না করলে…

April 13, 2026

KKR News: কেকেআরের ৩৮ কোটি টাকা জলে! কোথায় ভুল নাইটদের? জেনে নিন বিস্তারিত

আইপিএল ২০২৬-এর মরশুম শুরু হতে না হতেই ঘোর সংকটে কলকাতা নাইট রাইডার্স (KKR)। তিনবারের চ্যাম্পিয়ন…

April 13, 2026

গুগল ম্যাপকে টেক্কা দিতে আসছে JioXplor! অলিগলি খুঁজে দেবে আম্বানির নতুন প্রযুক্তি

দেশের ডিজিটাল ইকোসিস্টেমে বড় পরিবর্তনের ইঙ্গিত দিল রিলায়েন্স জিও। এবার গুগল ম্যাপের একচেটিয়া দাপটকে চ্যালেঞ্জ…

April 13, 2026

২৫০ কোটির সাম্রাজ্য, বিদেশে রেস্তোরাঁ! ছেলেদের জন্য কত সম্পত্তি রেখে গেলেন আশা ভোঁসলে জানলে অবাক হবেন

ভারতীয় সংগীত জগতের এক উজ্জ্বল নক্ষত্র ছিলেন আশা ভোঁসলে। কয়েক দশক ধরে তাঁর কণ্ঠে মুগ্ধ…

April 13, 2026

তপ্ত গরমে হঠাৎ স্বস্তির বার্তা! দক্ষিণবঙ্গে ঝড়-বৃষ্টির বড় পূর্বাভাস, কাল থেকে বদলাবে আবহাওয়া

চৈত্রের শেষ লগ্নে রাজ্যে ফের চরমে গরম ও অস্বস্তি। গত কয়েকদিনের ঝড়-বৃষ্টিতে সাময়িক স্বস্তি মিললেও…

April 13, 2026

CSK ম্যাচের আগেই KKR-র বড় ধাক্কা উল্টে সুখবর! চেন্নাইয়ে ফিরছেন ‘মিস্ট্রি’ বরুণ চক্রবর্তী

চলতি ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (IPL) এখনও জয়ের মুখ দেখেনি কলকাতা নাইট রাইডার্স (KKR)। টানা ব্যর্থতার…

April 13, 2026