হায়দারাবাদ: দেশ জুড়ে এনআরসি এবং সিএএ ইস্যু নিয়ে করোনা পরিস্থিতির মধ্যে পুনরায় সোচ্চার হয়ে উঠেছে বিজেপি। এমনকি ভারতে অনুপ্রবেশকারীদের খুব তাড়াতাড়ি বের করে দেওয়া হবে বলেও দাবি করা হয়েছে গেরুয়া শিবিরের পক্ষ থেকে। এই প্রসঙ্গে হায়দরাবাদে অনুপ্রবেশ করা অনুপ্রবেশকারীদের ঘাঁটি গেড়ে বসার জন্য সবরকম সাহায্য করছে আসাউদ্দিন অযেইসি এবং তাঁর দলবল, এমন অভিযোগ করেছে বিজেপি। এর আগেও বহুবার ওয়েইসির দিকে অনুপ্রবেশকারীদের সাহায্য করার অভিযোগ তুলেছিল গেরুয়া শিবির। তবে এবার তার থেকেও চাঞ্চল্যকর অভিযোগ তোলা হয়েছে। বিজেপির পক্ষ থেকে সাংসদ তেজস্বী সূর্য অভিযোগ করে বলেছেন যে, ৩০ থেকে ৪০ হাজার রোহিঙ্গা হায়দরাবাদে অনুপ্রবেশ করেছে। তাদের নাম ভোটার তালিকায় উঠে এসেছে। আর এই ব্যাপারে সম্পূর্ণ সহযোগিতা করেছেন ওয়েইসি। তবে বিজেপির করা এই অভিযোগে একেবারে চুপ করে থাকেননি তিনি। পাল্টা দাবি করেছেন তিনি।
তিনি বলেছেন, ‘ভোটার তালিকায় যদি ৩০ থেকে ৪০ হাজার রোহিঙ্গাদের নাম থাকে, তাহলে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত সাহা এতদিন কি ঘুমোচ্ছিলেন? এই ভিত্তিহীন অভিযোগ বারবার সুযোগ বুঝে বিজেপি করেছে। যদি ৩০ থেকে ৪০ হাজার রোহিঙ্গা ঢুকে পড়ে, তাহলে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের কাছে এ বিষয়ে কোনও খোঁজ নেই কেন? খোঁজ তো থাকা উচিত ছিল। অনুপ্রবেশকারীদের আটকানো উচিত ছিল। আমি অমিত শাহকে চ্যালেঞ্জ করে বলছি, ভোটার তালিকায় নাম আছে এমন এক হাজার রোহিঙ্গার নাম উনি প্রকাশ করে দেখান, তাহলেই বিজেপির করা অভিযোগের সত্যতা প্রমাণ হবে।’ এভাবেই রোহিঙ্গা, এনআরসি বা সিএএ ইস্যু নিয়ে একে অপরকে তোপ দাগছে ওয়েসি এবং বিজেপি।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…