বান্ধবীকে নিয়ে ঘুরতে যেতে চাইছেন? হোটেল, গেস্ট হাউস কিংবা OYO রুমে রাত কাটাতে চাইছেন? যদি আপনি নতুন নিয়ম জেনে না থাকেন, তবে এই সমস্ত জায়গায় রাত কাটালে পড়তে পারেন মহা বিপদে। এবার এই বিশেষ ক্ষেত্রটির নিয়ম কানুনের বেশ কিছু পরিবর্তন আনতে চলেছে স্বরাষ্ট্র দপ্তর। যা আপনার জানা অত্যন্ত আবশ্যক।
বর্তমান সময়ে যে কোন জায়গায় বেড়াতে গেলে মানুষের প্রধান চাহিদা হয়ে উঠেছে একটি OYO রুম। স্বল্প ভাড়ার পাশাপাশি সব জায়গায় প্রাচুর্যতা রয়েছে এই বিশেষ ধরনের রুমের। তবে বিগত বেশ কয়েক বছর ধরে নানা অনিয়মের ঘটনা ঘটে চলেছে OYO তথা হাজার হাজার হোটেলে। বিষয়টি বিশেষভাবে ভাবিয়ে তুলেছে সরকারের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তাদের।
এক প্রতিবেদনে দাবি করা হয়েছে, উপযুক্ত নথিপত্র ছাড়াই বিভিন্ন হোটেল, গেস্ট হাউস এবং OYO রুম ভাড়া দিচ্ছেন কর্মকর্তারা। অনিয়মের ফলে দীর্ঘদিন ধরে এসব হোটেল ও গেস্ট হাউসে চোরাচালান, পতিতাবৃত্তি বা অন্যান্য অবৈধ কর্মকাণ্ড শুরু হয়েছে। ফলে বিষয়টি হাতের বাইরে যাওয়ার আগে বিশেষ পদক্ষেপ নিতে চলেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়।
গোপন সূত্রে পাওয়া খবর অনুযায়ী এক প্রতিবেদনে বলা হয়েছে, এবার থেকে এই সমস্ত প্রতিষ্ঠানের উপর বিশেষভাবে দৃষ্টি রাখবে সরকার। কোনরকম অনিয়মের ঘটনা ঘটলে চিরতরে সেই প্রতিষ্ঠানকে বন্ধ করে দেওয়ার মতো নিয়ম চালু করতে চলেছে স্বরাষ্ট্র মন্ত্রক। শুধু তাই নয়, উপযুক্ত প্রমাণ পত্র ছাড়া কেউ যেন এই সমস্ত রুম ব্যবহার করতে না পারেন, তার দিকেও বিশেষভাবে দৃষ্টি রাখা হচ্ছে। এছাড়া প্রশাসনের তরফ থেকে যখনই কোন প্রকার আইনি ব্যবস্থা নেওয়া হবে, তাতে সাহায্য করতে হবে ওই সব প্রতিষ্ঠানকে।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…