বিনোদন

ছোট পর্দায় প্রথমবার অভিনয় করবেন জুনিয়র পিসি সরকার

মুমতাজ (Mumtaz) বরাবর বড় পর্দায় অভিনয় করেছেন। কিন্তু ছোট পর্দায় তাঁকে সেভাবে দেখা যায়নি। তবে তাঁর দিদি মৌবনী (Moubani) ছোট পর্দায় বহু টেলিফিল্ম ও সিরিয়ালে অভিনয় করেছেন। তাঁর বাবা পি.সি. সরকার (জুনিয়র) (p.c.sorcar junior) একসময় ডিডি বাংলা চ্যানেলে ছোটদের জন্য আয়োজিত অনুষ্ঠান ‘ছুটি ছুটি’ -তে ম্যাজিক দেখাতেন। তবে ‘ছুটি ছুটি’ হত পুজোর ছুটির সময় এবং গরমের ছুটির সময়। তবে এবার মুমতাজ ও পি.সি.সরকার একসঙ্গে স্ক্রিন শেয়ার করতে চলেছেন ছোট পর্দায়।

সান বাংলার সোশ্যাল মিডিয়া হ্যান্ডেল থেকে জানা গেছে, ‘নয়নতারা’ ধারাবাহিকে প্রীতির জন্মদিনের পার্টিতে আসতে চলেছেন পি.সি.সরকার ও মুমতাজ। জাদুকর হয়েই আসছেন বাবা ও মেয়ে। পি.সি.সরকার এবং মুমতাজের আগমন নিয়ে যথেষ্ট উত্তেজিত ‘নয়নতারা’ ধারাবাহিকের মূল চরিত্র তারা ওরফে হিয়া মুখোপাধ্যায় (Hiya mukherjee)। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় লাইভে এসে হিয়া জানিয়েছেন সেই কথা। অপরদিকে পি.সি. সরকার লাইভে এসে জানিয়েছেন, করোনা পরিস্থিতির কারণে এই মুহূর্তে দেশে-বিদেশে তাঁর ম্যাজিক শো বন্ধ আছে। ফলে এই সময়টা তিনি ক্রিয়েটিভ ভাবেই কাটাতে চান। বহুদিন পর মেয়ে মুমতাজের সঙ্গে ক্যামেরার মুখোমুখি হয়ে পি.সি. সরকার নিজেও যথেষ্ট খুশি

এই মুহূর্তে ‘নয়নতারা’য় আদিদেবের ছোট মেয়ে প্রীতির জন্মদিনের পার্টির আয়োজন চলছে। কিন্তু আদিদেব ও তাঁর দ্বিতীয় স্ত্রী মধুজা চান না প্রীতির জন্মদিনের পার্টিতে আদিদেবের প্রথম পক্ষের মেয়ে তারা উপস্থিত থাকুক। আদিদেব তাঁর প্রথম স্ত্রী আভেরীর মৃত্যুর জন্য তারাকেই দায়ী করেন। এমনকি তারার জন্মের পর আদিদেবের বিশাল ব্যবসা ক্ষতির মুখ দেখে। তারাকে তাঁরা অপয়া বলে মনে করেন। কিন্তু তারা প্রীতির বার্থডে পার্টি ছেড়ে চলে যাওয়ার পরেও বৈদ্যুতিক গোলযোগের ফলে সেখানে ভয়াবহ আগুন লেগে যায়। এমতাবস্থায় পি.সি.সরকার ও মুমতাজ কি পারবেন তারার ‘অপয়া’ অপবাদ ঘোচাতে?

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026