দেশ

‘টাকা ছাপিয়ে খরচ করুন’, দেশের বেহাল অর্থনীতি সামলাতে কেন্দ্রকে পরামর্শ চিদাম্বরমের

গত বছরের মার্চ মাস থেকে করোনা ভাইরাস প্যানডেমিকের প্রভাবে অতিষ্ঠ গোটা দেশবাসীর জীবনযাত্রা। গতবছর প্রায় টানা ৫ মাস দেশজুড়ে লকডাউন ছিল। এমনকি চলতি বছরেও দ্বিতীয় ঢেউয়ের আঘাতে একের পর এক রাজ্য লকডাউন বা কড়া বিধিনিষেধ আরোপ করেছে। এই পরিস্থিতিতে দেশের অর্থনীতি ও জিডিপি তলানিতে। কেন্দ্রীয় সরকারের তরফে জানানো হয়েছে চলতি অর্থবর্ষে জিডিপি সংকুচিত হয়েছে ৭.৩ শতাংশ। ক্রমশ অর্থনীতি পরিকাঠামো ভেঙে পড়ছে। এবার এই বিষয়ে বর্ষিয়ান কংগ্রেস নেতা তথা প্রাক্তন অর্থমন্ত্রী পি চিদাম্বরম কেন্দ্রকে বিশেষ নজর দেওয়ার উপদেশ দিয়েছেন।

জিডিপি হার দেখে কেন্দ্রকে কটাক্ষ করে চিদাম্বারাম বলেছেন, “২০২০-২১ অর্থবর্ষ গত ৪ দশকের মধ্যে সবথেকে অন্ধকার ছিল ভারতবাসীর জন্য। এই অর্থবর্ষে চারটি ত্রৈমাসিক পরিস্থিতির শিকার। প্রথম দুই ত্রৈমাসিকে দেশ মন্দার সম্মুখীন হয়েছে। তৃতীয় ও চতুর্থ ত্রৈমাসিকে ঘুরে দাঁড়াতে পারেনি দেশ। তাই বর্তমান পরিস্থিতির কথা বিচার করে এমন অসহায় হাল থেকে উদ্ধার হতে কেন্দ্রীয় সরকারকে প্রয়োজনে টাকার ছাপিয়ে খরচ করতে হবে। রাজস্ব ঘাটতি নিয়ে ভেবে খরচ করুন। দরকার হলে ধার করে বা ছাপিয়ে যেভাবেই হোক টাকা খরচ করতে হবে।”

চলতি সপ্তাহের শুরুতে সোমবার এনএসও তরফে জিডিপি প্রকাশ করা হয়। ২০২০-২১ অর্থবর্ষে দেশের জিডিপি বৃদ্ধির গতি ছিল নিম্নগামী। এই অর্থবর্ষে ৭.৩ শতাংশ সংকুচিত হয়েছে। তবে শেষ তিন মাসে বৃদ্ধির হার ১.৬ শতাংশ। আসলে গত বছর জুলাই মাস থেকে লকডাউন এর চরম প্রভাব পড়েছিল দেশের অর্থনীতিতে। চাহিদা ঘাটতি শুরু হয় এক প্রকার বাজার অর্থনীতি মুখ থুবড়ে পড়েছিল। চলতি বছরের শুরুতে পরিস্থিতি কিছুটা নিয়ন্ত্রণে এলেও ফের দ্বিতীয় ঢেউয়ের আঘাতে ব্যাপক ক্ষতির মুখে দেশীয় অর্থনীতি।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026