কলকাতা: টাকা (Money) কুড়নোর হুড়োহুড়ি, বস্তা বস্তা টাকা পুড়ল কালীঘাটে (Kalighat)! ১০, ২০, ৫০ এবং ১০০ টাকার বস্তা ভর্তি টাকা পাওয়া গিয়েছে কালীঘাটে মুখার্জী ঘাটে। সবগুলিই আসল টাকা। কিন্তু বস্তাভর্তি টাকা উদ্ধার হলেও সেগুলি সবগুলি আগুনে পোড়া। কেউ বা কারা গাদা গাদা ১০০ টাকা, ১০ টাকা, ২০ টাকার নোট ফেলে দিয়ে তাতে আগুন লাগিয়ে দেয়!
জানা গিয়েছে, আজ, রবিবার দুপুরে আচমকাই কালীঘাটের মুখার্জী ঘাটে ধোঁয়া দেখতে পাওয়া যায়। সন্দেহ হওয়ায় এগিয়ে যান স্থানীয়রা। তারা দেখেন ঘাটের একেবারে সামনে দিকে পড়ে রয়েছে পোড়া টাকা। ১০, ২০, ৫০ এবং ১০০ টাকার নোট দেখতে পান তারা। পোড়া টাকা উদ্ধারের খবর ছড়িয়ে পড়তেই ক্রমশই ওই এলাকায় ভিড় জমতে থাকে।
ওই পোড়া নোটের ভিড়ে ভাল টাকা কুড়নোর জন্য রীতিমতো হুড়োহুড়ি পড়ে যায়। কেউ কেউ বাছাই করে অল্প পোড়া টাকা পকেটেও ঢুকিয়ে নেন। তবে অনেকে আবার যারা টাকা কুড়োচ্ছিলেন তাদের বাধাও দেন।
কালীঘাট থানার পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায়। পোড়া টাকা বাজেয়াপ্ত করা হয়। কে বা কারা দিনে দুপুরে মুখার্জী ঘাটে পোড়া নোট ফেলে রেখে গেল, তা নিয়ে দানা বেঁধেছে রহস্য। এই ঘটনার সঙ্গে কাদের যোগসাজশ রয়েছে, তা খতিয়ে দেখছেন তদন্তকারীরা।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…