যুদ্ধবিরতি লঙ্ঘন করে সীমান্তে গুলি চালাচ্ছে পাক সেনা, শহীদ হন এক জওয়ান, পাল্টা জবাব ভারতেরও
ফের যুদ্ধবিরতি লঙ্ঘন করে সীমান্তে গুলি চালালো পাক সেনা। শনিবার রাত থেকে ভারতকে লক্ষ্য করে মর্টার হামলা চালাচ্ছে পাকিস্তান সেনা। শনিবার রাতে মর্টার হামলায় এক ভারতীয় জওয়ানের মৃত্যু হয় এবং তিন জওয়ান আহত হয়। সেনা সূত্রে জানা যাচ্ছে, জম্মু-কাশ্মীরের বারামুল্লা জেলার রামপুর সেক্টরের কাছে মর্টারের হামলা চালাচ্ছে পাক সেনা। গত তিনদিনে এই নিয়ে তিনবার উত্তর কাশ্মীরে এবং দুইবার রামপুর সেক্টরে গুলি চালালো পাক সেনা।
শনিবার উরি সেক্টরে গুলি চালায় পাক সেনা। পাক সেনার গুলিতে এক মহিলার মৃত্যু হয়। তারপর রবিবার সকাল থেকে আবার নিয়ন্ত্রণরেখা বরাবর গুলি চালাতে থাকে পাক সেনা। প্রতিরক্ষা মুখপাত্র রাজেশ কালিয়া জানিয়েছেন, “রবিবার সকাল থেকেই বিনা প্ররোচনায় নিয়ন্ত্রণরেখা বরাবর গুলি চালাতে থাকে পাক সেনা। ভারতীয় সেনার তরফে পাল্টা জবাব দেওয়া হয়।”
গত এক মাসে জম্মু-কাশ্মীরের পুঞ্চ এবং রাজৌরি জেলায় পাক সেনার গুলি চালানোর ঘটনায় তিন ভারতীয় জওয়ানের মৃত্যু হয়েছে। জানা যাচ্ছে, শনিবার গভীর রাত থেকে পুঞ্চ জেলার শাহপুর এলাকায় ভারী গুলিবর্ষণ শুরু করে পাক সেনা। কিছু সময় পর থেকে ভারতীয় সেনাও জবাব দেওয়া শুরু করে। সেখানেই চার ভারতীয় জওয়ান আহত হন, তাদের হাসপাতালে চিকিৎসা চলাকালীন মৃত্যু হয় একজনের।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…