নিউজ

মাসুদ আজহারের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করল পাকিস্তান

ইসলামাবাদ: পাকিস্তান (Pakistan) ভারতের (India) জঙ্গি হামলার মূল চক্রী সন্ত্রাসবাদী মাসুদ আজহারের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করল। ওই গোষ্ঠীর জৈশ-ই-মহম্মদের প্রধান ছাড়াও আরও কয়েকজনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে গুজরানওয়ালার আদালত।

পাকিস্তান FATF (ফিনান্সিয়াল অ্যাকশন টাস্ক ফোর্স)-এর ধূসর তালিকা থেকে বেরতে চাইছে। ২১ থেকে ২৬ ফেব্রুয়ারি সংস্থার বৈঠক রয়েছে। সেখানে ফের পাকিস্তানের অবস্থান নিয়ে আলোচনা হওয়ার কথা। তার ঠিক আগে নিজেদের ভাবমূর্তি ফেরাতেই ইসলামাবাদের তরফে এমন সিদ্ধান্ত কিনা,তা নিয়ে নানা জল্পনা রয়েছে।

পাকিস্তানের সরকার দীর্ঘদিন আজহারের উপস্থিতির কথা অস্বীকার করে এসেছে। চাপ ক্রমশ বাড়তে থাকায় পরে তারা মানতে বাধ্য হয় রাষ্ট্রসংঘে ‘আন্তর্জাতিক সন্ত্রাসবাদী’ তকমা পাওয়া ওই জঙ্গি নেতা তাদের দেশেই রয়েছে। যদিও ঠিক কোথায় ঘাপটি মেরে আছে আজহার, তা নিয়ে ধোঁয়াশা রয়েছে।

‘সানডে গার্ডিয়ান’ পত্রিকার বলা হয়েছে, সে পাকিস্তানের পাঞ্জাব প্রদেশে আইএসআই-এর আশ্রয়েই রয়েছে। উল্লেখ্য, আজহার ২০০১ সালে সংসদে হামলা, ২০০৮ সালে মুম্বই হামলার মতো দেশের বহু জঙ্গি হামলার সঙ্গে জড়িত ছিল।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026