কাশ্মীরে হামলার ছক কষছে তালিবান, পাকিস্তানে চলছে জঙ্গিদের ট্রেনিং
কেন্দ্রীয় গোয়েন্দা রিপোর্ট অনুযায়ী এদেশে ফের নাশকতার ছক কষছে পাকিস্তানের জঙ্গি সংগঠন। তার মধ্যে আবার আবার স্থানীয় দুষ্কৃতীদের সাহায্য নিচ্ছে পাকিস্তান। পাক সংগঠনগুলি ভারতের বিভিন্ন রাজ্যের স্থানীয় দুষ্কৃতীদের হাতিয়ার করেই এখন বড় হামলার পরিকল্পনা করছে ।এর আগে বারবার পরিকল্পনা করেও কাজ হাসিল করতে পারেনি পাকিস্তান। কারণ নিরাপত্তা এজেন্সিগুলির সক্রিয়তা আর সেনা সতর্কতা সমস্ত পরিকল্পনা ভেস্তে দিয়েছে। তাই এবার খড়কুটো কুড়িয়ে রীতিমতো আটঘাট বেঁধে ক্ষমতায় নামতে চলেছে পাকিস্তান জঙ্গি সংগঠন।
পাকিস্তানের আইএসআই সমেত পাকিস্তানে লুকিয়ে থাকা জঙ্গি সংগঠনগুলির সঙ্গে যোগাযোগ রাখা এদেশীয় দুষ্কৃতীদের তথ্যও দেওয়া হয়েছে।অনেকে পালিয়ে গিয়েও এই নাশকতার পরিকল্পনা করছে আবার অনেকে জেলে থেকেও পরিকল্পনায় অংশ নিচ্ছে।
আর পাক জঙ্গিদের এই পরিকল্পনার পিছনে যে কারণ রয়েছে তা হলো , স্লিপার সেলে বা দেশের জঙ্গি সংগঠনগুলির ক্ষেত্রে কোনো সঠিক লোক নেই তাই স্থানীয় দুষ্কৃতীদের ওপরই ভরসা করতে হচ্ছে পাকিস্তানের জঙ্গি সংগঠনগুলির ।দেশে স্লিপার সেলের সংখ্যা বর্তমানে অনেকটাই নিয়ন্ত্রণে। আর স্লিপার সেলের সংখ্যা ক্রমাগত কমে যাওয়ার ফলে যে অসুবিধা দেখা দিচ্ছে তার পরিস্থিতি সামলাতে এই উদ্যোগ জঙ্গিদের।
আইএসআই এবং পাকিস্তানের জঙ্গি সংগঠনগুলি রাজনৈতিক নেতাদের উপর হামলা চালাতে পাঁচ জন দুষ্কৃতীকেও দায়িত্ব দিয়েছিল বলে সূত্রের খবর ।আর সেই সমস্যা থেকে রেহাই পেতে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার পঞ্জাব শাখার তরফেও একটি অ্যালার্টে এমনই জানানো হয়েছিল।কিন্তু এই বার্তা আসার সাথে সাথে ফের বাড়ানো হয়েছে নিরাপত্তা। এমনকি জাগায় জাগায় চলছে তল্লাশি।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…