খেলা

IND Vs PAK: ‘ভারতীয় দলে ভয় পাওয়ার মত কোন বোলার নেই’, বিশ্বকাপের আগে ব্লু-বাহিনীকে খোঁচা দিলেন পাক্ ক্রিকেটার

বিশ্বকাপের মেগা আসর শুরু হতে আর মাত্র হাতে গোনা কয়েক দিন বাকি। চলতি বছরের ৫ অক্টোবর থেকে ভারতের মাটিতে অনুষ্ঠিত হতে চলেছে একদিনের ক্রিকেট বিশ্বকাপের মেগা আসর। ইতিমধ্যে মেগা টুর্নামেন্টকে সামনে রেখে প্রত্যেকটি দল কঠোর অনুশীলন শুরু করেছে। একের পর এক সিরিজ খেলে পাকাপাকিভাবে নিজেদের হাত সেট করে নিচ্ছেন ব্যাটসম্যান থেকে শুরু করে বোলাররা। বলতে গেলে, ক্রিকেট পড়ায় এখন চলছে মেগা আয়োজন।

এতকিছুর মধ্যে ভারতীয় দলকে খোঁচা দিতে ছাড়লেন না পাকিস্তানের সাবেক ক্রিকেটার আহমেদ শেহজাদ। তিনি এদিন সংবাদমাধ্যমে দেওয়া এক সাক্ষাৎকারে বলেন,’নিঃসন্দেহে ভারতীয় দলে ভালো বোলার রয়েছে। তবে ধ্বংসাত্মক বোলার নেই একজনও। জসপ্রিত বুমরাহ, রবীন্দ্র জাদুজা কিংবা মোহাম্মদ সামি ভালো বোলার। তবে ব্যাটসম্যানদের মনে আতঙ্ক সৃষ্টি করতে পারেন এমন বোলার তারা নন।’

এই প্রসঙ্গে আহমেদ শেহজাদ পাকিস্তানের প্রাক্তন বোলার শোয়েব আখতার প্রসঙ্গ টেনে এনে বলেন,’তিনি ছিলেন বিরোধী দলের মধ্যে আতঙ্ক সৃষ্টি করার মত একজন বোলার। তার বিরুদ্ধে যে কোন ব্যাটসম্যানকে রান করতে হলে প্রথমে তার আতঙ্কের বিরুদ্ধে জয়লাভ করতে হতো ব্যাটসম্যানদের। তবে বর্তমানে ভারতীয় দলে এমন ধরনের কোন বোলার নেই যে ব্যাটসম্যানদের সামনে আতঙ্ক সৃষ্টি করতে পারে। বরং ভারতীয় দলে আতঙ্ক সৃষ্টিকারী একাধিক ব্যাটসম্যান রয়েছেন।’

তিনি আরও বলেন,’বর্তমানে ভারতীয় দলে যে আতঙ্ক সৃষ্টিকারী কোন বোলার নেই তা টি-টোয়েন্টি বিশ্বকাপে ইংল্যান্ডের বিপক্ষে ভারতের পারফরম্যান্স দেখলেই বুঝতে পারবেন। ব্যাটসম্যানরা যথেষ্ট রান করলেও একটিও উইকেট দখল করতে পারেননি বোলাররা। পাশাপাশি সদ্য সমাপ্ত বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে প্রথম ইনিংস দেখলে বিষয়টি স্পষ্ট হয়ে উঠবে আপনার চোখে।’

Kriti Lekha Shome

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026