খেলা

Babar Azam: বন্ধুর গার্লফ্রেন্ডের সাথে বাবর আজমের নোংরা চ্যাট-ভিডিও ভাইরাল! প্রকাশ্যে এলো আসল সত্যতা

পাকিস্তানের অধিনায়ক বাবর আজম বর্তমানে নিজের ব্যক্তিগত কারণে সংবাদ শিরোনামে রয়েছেন। বিগত কয়েক মাস ধরে ব্যাট হাতে ধারাবাহিকভাবে ব্যর্থ হওয়ার পর ব্যক্তিগত চ্যাট এবং ভিডিওর জন্য সোশ্যাল মিডিয়ার নজরে এসেছেন বাবর আজম। আসলে বেশ কয়েকদিন আগে টুইট একাউন্ট থেকে প্রকাশ করা হয়েছিল কিছু নোংরা চ্যাটের ভিডিও এবং একটি অডিও ক্লিপ। পাশাপাশি ওই টুইট একাউন্ট থেকে দাবি করা হয়েছিল যে, ওই চ্যাট এবং অডিও ক্লিপটি পাকিস্তানের অধিনায়ক বাবর আজমের। সেখানে আরও দাবি করা হয়েছিল, বাবর আজম তার বন্ধুর গার্লফ্রেন্ডের সঙ্গে অসভ্য চ্যাট এবং কথাবার্তা বলেছেন।

সেই টুইট একাউন্টে আরও দাবি করা হয়েছিল, মেয়েটিকে নাকি বাবর আজমের সাথে কথোপকথন চালিয়ে যেতে হবে যদি জাতীয় দলে তার জায়গা নিশ্চিত করতে চান। তবে সেই সমস্ত ছবি এবং অডিওর সত্যতা সম্প্রতি সামনে এসেছে। সেখানে বলা হয়েছে, বাবর আজমের ব্যক্তিগত চ্যাট এবং ভিডিও হিসাবে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া বার্তাটিতে পাকিস্তানি অধিনায়কের কোনও বিবৃতি ছিল না। এমনকি তিনি এ প্রসঙ্গে কোনো কিছুই জানেন না। তিনি মনে করেন, এমনটা কারোর সাথে হওয়া উচিত নয়।

এদিকে বাবর আজমের প্রতিক্রিয়ার পর ওই টুইট একাউন্টের মালিক বিষয়টি নিয়ে ক্ষমা চেয়েছেন পাক অধিনায়কের কাছে। ওই টুইট একাউন্ট ব্যবহারকারী ক্ষমা চেয়ে বলেছিলেন যে, এই পোস্টটি সম্পূর্ণভাবে বাবর আজমকে ব্যঙ্গ করার জন্য করা হয়েছিল। তবে সেটা ঝড়ের গতিতে এমন ভাইরাল হবে বুঝে উঠতে পারেনি। তবে এ বিষয়ে বাবর আজম কোনরকম প্রতিক্রিয়া জানাননি।

বর্তমানে পাক অধিনায়ক বাবর আজমের দিকে আরও একটি প্রশ্ন তুলেছিলেন সে দেশের এক সাংবাদিক। সংবাদ সম্মেলনে ওই সাংবাদিক বাবর আজমকে বলেন, ‘বিভিন্ন মাধ্যমে দাবি করা হচ্ছে আপনাকে নাকি অধিনায়ক পদ থেকে সরিয়ে দেওয়ার কথা ভাবছে পিসিবি? এ প্রসঙ্গে আপনার মতামত কি?’ প্রশ্নের উত্তরে বাবর আজম জানান, আপাতত অধিনায়ক প্রসঙ্গে না ভেবে দলের জন্য সর্বোচ্চ পারফরম্যান্স করার চেষ্টা করছি।

Kriti Lekha Shome

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026