অরূপ মাহাত: কাশ্মীর ইস্যু নিয়ে ভারতের বিরুদ্ধে এতদিন সুর চড়িয়ে এসেছে পাকিস্তান। এবার দিল চরম বার্তা। খুব শীঘ্রই শুরু হতে পারে দুই প্রতিবেশী রাষ্ট্রের মধ্যে যুদ্ধ। এমনই হুঁশিয়ারি দিয়েছেন পাক রেলমন্ত্রী। তার ঠিক পরেই আজ, বৃহস্পতিবার ক্ষেপণাস্ত্র নিক্ষেপের কথা ঘোষণা করে সে দেশের প্রধানমন্ত্রী। যদিও এটিকে তারা রুটিনমাফিক পরীক্ষামূলক উৎক্ষেপণ বলে দাবি করেছেন। তবে আন্তর্জাতিক মহল অবশ্য মনে ভারতকে বার্তা দিতেই এমন পদক্ষেপ গ্রহণ করেছে ইমরান খানের প্রশাসন।
কাশ্মীর থেকে ৩৭০ ধারা তুলে নেওয়ার পর থেকেই ভারত ও পাকিস্তানের মধ্যে সৃষ্টি হওয়া বৈরিতার ভাব বাড়তে বাড়তে বর্তমানে যুদ্ধ পরিস্থিতিতে এসে ঠেকেছে। এই নিয়ে ভারতে কড়া জবাব দিতে আজ, বৃহস্পতিবার পরীক্ষামূলক ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণের সিদ্ধান্ত নিয়েছে পাক সরকার। পাকিস্তানের সিন্ধুপ্রদেশ থেকে এই ক্ষেপনাস্ত্রটি উৎক্ষেপণ করা হবে। যে কারনে করাচি বিমান বন্দর বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পাকিস্তান এটিকে রুটিনমাফিক পরীক্ষানিরীক্ষার জন্য উৎক্ষেপণ বলে দাবি করলেও আন্তর্জাতিক বিশেষজ্ঞদের এটি ভারতকে চাপে ফেলার চেষ্টা ছাড়া আর কিছুই নয়।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…