লাহোর: যত দিন যাচ্ছে, ততই পাকিস্থানে করোনা সংক্রমণ বেলাগাম হচ্ছে। আর এই লাগামছাড়া পরিস্থিতিতে জমায়েতের অনুমতি দিল ইমরান খানের সরকার। শুক্রবার থেকে পাকিস্তানে তিনদিনের ধর্মীয় সভা শুরু হয়েছে। আর সেই সভাতেই জমায়েত করার অনুমতি দিয়েছে পাকিস্তান সরকার। যদিও করনবিধি এবং সামাজিক দূরত্ববিধি মেনেই এই জামায়েত করা হবে বলে আশ্বাস দেওয়া হয়েছে।
তবে এই জমায়েতে কোনওভাবেই শিশু এবং বয়স্করা প্রবেশ করতে পারবে না বলে পাক সরকারের পক্ষ থেকে কড়া নির্দেশ জারি করা হয়েছে। অর্থাৎ এই নির্দেশের পরিপ্রেক্ষিতে বোঝা যাচ্ছে ইমরান খানের সরকার যথেষ্টভাবে ওয়াকিবহাল যে, এত বিশাল জমায়াতের ফলে করোনার সংক্রমণ দেশে বাড়ার সম্ভাবনা প্রবল। তাই শিশু ও বয়স্কদের এই জমায়েত থেকে দূরে সরিয়ে রাখার নির্দেশ দিয়েছে। কিন্তু প্রশ্ন হল, সম্ভাবনা আছে জেনেও কেন এই জমায়েতের অনুমতি দিল পাকিস্তান সরকার? এই নিয়েই এখন জলঘোলা হচ্ছে আন্তর্জাতিক রাজনৈতিক মহলে।
দক্ষিণ ২৪ পরগনার ডায়মন্ড হারবার পুরসভায় রাজনৈতিক অস্থিরতা নতুন মাত্রা পেল। সোমবার দুর্নীতি, ক্ষমতার কেন্দ্রীকরণ…
দক্ষিণবঙ্গজুড়ে গত কয়েকদিন ধরে ভ্যাপসা গরম ও অতিরিক্ত আর্দ্রতার জেরে নাজেহাল সাধারণ মানুষ। জ্যৈষ্ঠের দাবদাহের…
কলকাতায় অবৈধ নির্মাণ রুখতে কড়া পদক্ষেপ নিল কলকাতা পুরসভা (KMC)। শহরের তিনটি গুরুত্বপূর্ণ এলাকায় বেআইনি…
কলকাতায় অবৈধ নির্মাণকে ঘিরে নতুন করে রাজনৈতিক ও প্রশাসনিক চর্চা শুরু হয়েছে। এই আবহেই তৃণমূল…
বর্তমান সময়ে নিরাপদ বিনিয়োগের পাশাপাশি নিয়মিত আয়ের সুযোগ খুঁজছেন অনেকেই। শেয়ার বাজার বা ঝুঁকিপূর্ণ বিনিয়োগে…
গত কয়েকদিন ধরে তীব্র গরম ও অস্বস্তিকর আবহাওয়ায় নাজেহাল বাংলা। বিশেষ করে দক্ষিণবঙ্গের একাধিক জেলায়…