বিনোদন

রাজ কাপুর ও দিলীপ কুমারের পৈত্রিক ভিটের দাম ধার্য করল পাকিস্তান

বলিউড সিনেমার পথিকৃৎ হলেন রাজ কাপুর। হিন্দি সিনেমার ১০০ বছরের ইতিহাসে কাপুর পরিবার তথা রাজ কাপুরের ভূমিকা অনস্বীকার্য। বলিউডের ইতিহাসে স্বর্ণাক্ষরে লেখা থাকবে রাজ কাপুরের নাম। অন্যদিকে তিনি বলিউডের পথিকৃৎ হলে সিনেপ্রেমীদের আরও এক যুগান্তকারী সৃষ্টি উপহার দিয়ে এসেছেন বর্ষীয়ান অভিনেতা দিলীপ কুমার। হিন্দি সিনেমার স্বর্ণযুগে এই দুই অভিনেতার অভিনয় এবং দক্ষতা দুটোই থেকে যাবে আজীবন। আর এবার এই দুই অভিনেতার পিতৃ পুরুষের ভিটে নিলামে উঠতে চলেছে। রাজ কাপুর এবং দিলীপ কুমার দুজনেরই পৈত্রিক ভিটে পাকিস্তানের মাটিতে অবস্থিত। সেখানে রাজ কাপুর এবং দিলীপ কুমারের জন্ম ও বড় হয়ে ওঠা। তারপর দেশভাগের সময় রাজ কাপুর এবং দিলীপ কুমারের পরিবার এ দেশে চলে আসেন। কিন্তু আজও রয়ে গিয়েছে পাকিস্তানে এই দুই অভিনেতার জরাজীর্ণ অবস্থায় পড়ে রয়েছে তাই সেটিকে কিনে নেওয়ার জন্য দাম ধার্য করল পাকিস্তান সরকার।

রাজ কাপুরের ভিটের জন্য খাইবার পাখতুনখোয়া প্রশাসন দাম ধার্য করেছে ১ কোটি ৫০ লক্ষ টাকা। অন্যদিকে দিলীপ কুমারের ভিটের জন্য দাম ধার্য করা হয়েছে ৮০ লক্ষ ৫৬ হাজার টাকা। জানা গিয়েছে, রাজ কাপুরের বাড়িটি ছয় মহল্লার। আর দিলীপ কুমারের বাড়ি চার মহল্লার। বাড়ির অবস্থা ভীষণ সংকীর্ণ। তাই আপাতত এই বাড়িটিকে জাতীয় ঐতিহ্য বলে মনে করা হয়। এখন দাম ধার্য করার পর কে বা কারা এই দুটি ঐতিহাসিক বাড়ি তথা হাভেলি কিনবেন, সেটাই দেখার।

প্রসঙ্গত, পৃথ্বীরাজ কাপুরের বাবা বাসেস্বরনাথ কাপুর এই হাভেলি তৈরি করেছিলেন। সেখানেই জন্মগ্রহণ করেন পৃথ্বীরাজ কাপুর এবং পরবর্তী সময়ে তার ছেলে রাজ্ কাপুর। রাজ কাপুরের পৈত্রিক ভিটে থেকে দিলীপ কুমারের পৈত্রিক ভিটে বেশি দূরে নয়। এখন এই দুটি বাড়ির ভবিষ্যৎ কী, সেটাই দেখার।

Anirban Kundu

Recent Posts

শহরের আরও এক মেট্রো প্রকল্পে গতি! জোকা-ডায়মন্ড হারবার পার্ক রুটে বড় পদক্ষেপ

কলকাতা মেট্রোর সম্প্রসারণে আরও একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ নেওয়া হয়েছে। দীর্ঘদিন ধরে আলোচনায় থাকা জোকা-ডায়মন্ড হারবার…

June 8, 2026

সপ্তম পে কমিশনে ২ লাখ টাকার বেশি হতে পারে বেসিক বেতন! বুঝে নিন পুরো হিসাব

সপ্তম বেতন কমিশন নিয়ে রাজ্যের সরকারি কর্মীদের মধ্যে দীর্ঘদিন ধরেই উৎসাহ রয়েছে। নতুন বেতন কাঠামো…

June 8, 2026

অবসর ঘোষণা করলেন সূর্যকুমার? ভাইরাল পোস্ট ঘিরে তোলপাড় সোশ্যাল মিডিয়া

ভারতীয় ক্রিকেটের অন্যতম জনপ্রিয় ব্যাটার সূর্যকুমার যাদবকে নিয়ে সোশ্যাল মিডিয়ায় জোর জল্পনা শুরু হয়েছে। একটি…

June 7, 2026

৫০ কিমি বেগে ঝোড়ো হাওয়া, দুই বাংলায় ভারী বৃষ্টির পূর্বাভাস! জেনে নিন আগামীকালের আবহাওয়া

টানা বৃষ্টিতে অবশেষে স্বস্তি মিলেছে গরমে নাজেহাল বঙ্গবাসীর। গত কয়েকদিনের তীব্র অস্বস্তিকর আবহাওয়ার পর দক্ষিণবঙ্গ…

June 7, 2026

সোনা-রুপোর দামে বড় পতন! কলকাতায় কমল সোনার দাম, রুপো সস্তা ১১ হাজার টাকা

সোনা ও রুপো কিনতে চাইছেন? তাহলে আপনার জন্য সুখবর। আন্তর্জাতিক বাজারে ডলারের শক্তিশালী অবস্থান এবং…

June 7, 2026

কোটি টাকার প্রতারণার অভিযোগে সোহম চক্রবর্তীর বিরুদ্ধে FIR, যুক্ত হল জামিনঅযোগ্য ধারা

টলিউড অভিনেতা এবং প্রাক্তন বিধায়ক সোহম চক্রবর্তীকে ঘিরে ফের বিতর্ক দানা বাঁধল। তাঁর বিরুদ্ধে আর্থিক…

June 7, 2026