অরূপ মাহাত: পাকিস্তানকে পৃথিবীর সবচেয়ে ভয়ঙ্কর দেশ আখ্যা দিলেন আমেরিকার প্রাক্তন প্রতিরক্ষা সচিব জেমস মাতিস। শুধু তাই নয়, পাকিস্তানের মানুষের কারনেই দেশটি আরও ভয়ঙ্কর হয়ে উঠছে বলে উল্লেখ করেন তিনি। বুধবার এ প্রসঙ্গে তিনি বলেন, ‘আমি আজ পর্যন্ত যতগুলি দেশ পরিদর্শন করেছি, তার মধ্যে পাকিস্তান সবচেয়ে ভয়ঙ্কর দেশ। এর কারন হল সেখানকার মানুষ। তাদের মৃত্যুভয় কম এবং এই কারণে পরমাণু শক্তির দিক থেকে খুব সক্রিয় পাকিস্তান।’
এদিন জেমস পাকিস্তান সম্পর্কে সারা বিশ্বকে সাবধান করে দেন। পাকিস্তানকে ছোট করে দেখলে বিপদ হতে পারে বলে সাবধান করেন তিনি। পাকিস্তানের পরমাণু শক্তি নিয়েও গোটা বিশ্বকে সতর্ক থাকার পরামর্শ দেন এদিন। পাকিস্তানের পারমাণবিক অস্ত্রের অস্বাভাবিক উন্নতি নিয়ে বিষ্ময় প্রকাশ করেন তিনি। এই প্রসঙ্গে তিনি বলেন, ‘পাকিস্তানকে কখনও ছোট করে দেখা ঠিক হবে না। পরমাণু শক্তির দিক থেকে এত দ্রুত উন্নতি করতে কোনও দেশকে দেখিনি।’ বর্তমান ভারত-পাক সম্পর্কে অস্থিরতার সময়ে প্রাক্তন প্রতিরক্ষা সচিবের এমন খুবই তাৎপর্যপূর্ণ বলেই মনে করছে বিশেষজ্ঞ মহল।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…