নিউজ

পাকিস্তান আন্তর্জাতিক সন্ত্রাসবাদের উৎস, দাবি পাক সংখ্যালঘুদের

সদস্য রাষ্ট্রগুলিতে মানবাধিকার রক্ষিত হচ্ছে কি না তা খতিয়ে দেখার জন্য রাষ্ট্রপুঞ্জের মানবাধিকার কাউন্সিলের অধিবেশন চলবে ২০ মার্চ পর্যন্ত। সম্প্রতি জেনিভায় শুরু হয়েছে রাষ্ট্রপুঞ্জের মানবাধিকার কাউন্সিলের ৪৩ তম অধিবেশন। যেখানে পাকিস্থানের সংখ্যালঘুরা পাকিস্তানের প্রসঙ্গে বলে বিশ্বের নিরাপত্তার পক্ষে বিপজ্জনক পাকিস্তান আন্তর্জাতিক সন্ত্রাসবাদের উৎস।  ফিনান্সিয়াল অ্যাকশন টাস্ক ফোর্স পাকিস্তানকে জানিয়েছে আগামী জুন মাসের মধ্যে জঙ্গিদের অর্থসাহায্য বন্ধ না করলে তাদের ‘কালো তালিকাভুক্ত’ করা হবে। ২০১৮ সালের জুন মাসে পাকিস্তানকে ধূসর তালিকাভুক্ত করে এফএটিএফ। তখনই বলা হয়েছিল যে পাকিস্তানকে দেওয়া ২৭ টি শর্তের মধ্যে মাত্র ১৪ টি পূরণ করা হয়েছে।

শর্তপূরণের সময়সীমা শেষ হওয়ার পরও কিন্তু পাকিস্তান সামগ্রিকভাবে শর্ত পুরণে ব্যর্থ হয়েছে। লস্কর ই তৈবা, জইশ ই মহম্মদ ও হিজবুল মুজাহিদ্দিনের মতো জঙ্গি সংগঠনগুলিকে আর্থিক জোগান বন্ধ করার ক্ষেত্রে ব্যর্থতার জন্য ধূসর তালিকায় রাখা হয় পাকিস্তানকে। আগামী জুন মাসের মধ্যে ২৭ শর্তের বাকি শর্তগুলিও পুরণ করতে ব্যর্থ হলে এফএটিএফ তার সদস্য দেশগুলিকে অনুরোধ করবে, পাকিস্তানের সঙ্গে ব্যবসা বা আর্থিক লেনদেনের ব্যাপারে সতর্ক থাকে। এফ এ টি এফের ৩৯ সদস্য দেশের প্লেনারি বৈঠকে সন্ত্রাসবাদ মোকাবিলায় পাকিস্তান ও ইরানের ভূমিকা প্রসঙ্গে তুরস্ক ও মালয়েশিয়া ছাড়া বাকি দেশগুলি সন্ত্রাসবাদ মোকাবিলায় পাকিস্তানকে ব্যর্থ বলেই দাবি করে।

আরও পড়ুন : দিল্লির হিংসার ঘটনায় মুখ খুললেন পাক প্রধানমন্ত্রী ইমরান খান

রাষ্ট্রপুঞ্জের মানবাধিকার কাউন্সিলের ৪৩ তম অধিবেশনে সংখ্যালঘুরা বিবৃতি দিয়ে বলেন ৯/১১-র পর থেকে পাকিস্তান আন্তর্জাতিক সন্ত্রাসবাদের কেন্দ্র হয়ে উঠেছে। পাকিস্তান দীর্ঘদিন ধরে আশপাশের দেশে সন্ত্রাসবাদে মদত দিয়ে চলেছে। পাকিস্তানে সন্ত্রাসবাদীরা সংগঠিত হয়ে হামলার ছক কষে এবং নিজেদের তহবিল ভরতে ব্যস্ত, সরকার তাদের দমনে কোনও ব্যবস্থা নেয় না।রাষ্ট্রপুঞ্জ তাদের দেশের সরকারের বিরুদ্ধে ব্যবস্থা নিক, জঙ্গিদের মদত দেওয়া বন্ধ করুক এই দাবী জানায় তারা। তারা বলে  ওয়াজিরিস্তানের উত্তরে আফগানিস্তানের সীমানা বরাবর এলাকায় দেশীয় ও আন্তর্জাতিক সন্ত্রাসবাদীরা সক্রিয়। তাদের সঙ্গে আল কায়েদা ও তালিবানের যোগাযোগ আছে।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026