অরূপ মাহাত: ভারতে সন্ত্রাস সৃষ্টিতে বরাবরই পাকিস্তানের বিরুদ্ধে অভিযোগ ওঠে। কাশ্মীর থেকে ৩৭০ ধারা তুলে নেওয়ার পর পাকিস্তানের মাটিকে ব্যবহার করে ভারতে জঙ্গি হামলার হুমকি দিয়ে এসেছে বেশ কিছু সন্ত্রাসবাদী সংগঠন। তখন থেকেই তারা চেষ্টা করে এসেছে ভারতে হানা দেওয়ার। তাদের চেষ্টা বারবার ব্যাহত হয়েছে ভারতীয় সেনাবাহিনীর তৎপরতায়। অন্যদিকে পাকিস্তানও বারবার বদলা নেওয়ার হুমকি দিয়ে এসেছে।
এই পরিপ্রেক্ষিতে আজ, শনিবার ভারতের জম্মু ও কাশ্মীরের সোপোরার দাঙ্গেরপোরা এলাকায় জঙ্গি হামলার পর চাপানউতোর শুরু হয় দুই দেশের মধ্যে। পাকিস্তানের সীমান্ত পেরিয়ে একদল জঙ্গি ভারতে প্রবেশ করে হামলা চালায় এই এলাকায়। ঘটনায় বেশ কয়েক জন আহত হয়েছেন। আহতদের মধ্যে ৪ বছরের এক শিশু কন্যাও রয়েছে। আহতদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এখনও পর্যন্ত পাওয়া খবর অনুযায়ী, জঙ্গিরা ওই এলাকার মধ্যেই আটকে রয়েছে। এলাকাটিকে চারিদিক থেকে ঘিরে রেখেছে ভারতীয় সেনা। তল্লাশি চালানো হচ্ছে প্রতিটি গ্রামে। ওই এলাকার গ্রামবাসীরা খুব আতঙ্কে রয়েছে।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…