চলতি বছরে পাকিস্তানের মাটিতে এশিয়া কাপের মেগা টুর্নামেন্ট আয়োজিত হওয়ার কথা থাকলেও শুরু থেকেই সেই টুর্নামেন্ট না খেলার হুমকি দিয়ে আসছে ভারতীয় ক্রিকেট বোর্ড। আয়োজক দেশ পাকিস্তান যেদিন থেকে এশিয়া কাপের আসর আয়োজন করার অনুমতি পেয়েছে সেদিন থেকেই এশিয়ান ক্রিকেট কাউন্সিলের সিদ্ধান্তের বিরোধিতা করছে বিসিসিআই। ভারতীয় ক্রিকেট বোর্ডের তরফ থেকে সরাসরি জানিয়ে দেওয়া হয়েছে, পাকিস্তানের মাটিতে এশিয়া কাপ আয়োজিত হলে সেই টুর্নামেন্টে অংশগ্রহণ করবে না ভারত।
আপনাদের জানিয়ে রাখি, দুই দেশের মধ্যে রাজনীতির পারদ চরমে ওঠার কারণে এবং খেলোয়াড়দের সুরক্ষার কথা মাথায় রেখে ভারতীয় ক্রিকেট বোর্ড এই সিদ্ধান্ত গ্রহণ করেছে। ইতিপূর্বে বিসিসিআইয়ের তরফ থেকে জানানো হয়েছে, পাকিস্তানের মাটিতে কোন মূল্যে এশিয়া কাপ খেলতে যাবে না ভারত। হয় আয়োজক দেশ ভারতকে ছাড়াই এশিয়া কাপের আয়োজন করুক নতুবা নিরপেক্ষ ভ্যানুতে অনুষ্ঠিত হোক মেগা টুর্নামেন্ট।
এদিকে ভারতীয় ক্রিকেট বোর্ডের এই সিদ্ধান্তে পাকিস্তান ক্রিকেট বোর্ড যে অসন্তোষ, তা বিভিন্ন সময় জানিয়েছেন পাক কর্মকর্তারা। পাকিস্তানের একাধিক প্রাক্তন ক্রিকেটাররা ইতিমধ্যে বিভিন্ন মাধ্যমে দাবী করেছেন, ভারতকে ছাড়াই এশিয়া কাপ আয়োজন করুক পাকিস্তান। যদিও ভারতকে ছাড়া এশিয়া কাপ আয়োজন করা মোটেও লাভজনক নয় পাকিস্তানের জন্য। ফলে এই বিষয়টি মাথায় রেখে একটি যুগান্তকারী পদক্ষেপ নিতে চলেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড।
সূত্রের খবর, আসন্ন এশিয়া কাপের মেগা আসরে মোট ৬টি দল অংশগ্রহণ করতে চলেছে। সেখানে যদি ভারত ফাইনাল ম্যাচ খেলার যোগ্যতা অর্জন করে সে ক্ষেত্রে এশিয়া কাপে সর্বমোট পাঁচটি ম্যাচ খেলবে বিরাট কোহলিরা। মনে করা হচ্ছে, ভারতের বিপক্ষে যে ম্যাচগুলি অনুষ্ঠিত হবে সেগুলি পাকিস্তানের বাইরে অর্থাৎ শ্রীলংকা, আরব আমিরশাহি, ওমান সহ ইংল্যান্ডের মতো দেশে অনুষ্ঠিত হতে পারে। সে ক্ষেত্রে ভারতকে নিয়েই এশিয়া কাপ আয়োজন করতে সক্ষম হবে পাকিস্তান।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…