খেলা

ODI World Cup 2023: ভারতে নয় বরং নিরপেক্ষ ভেন্যুতে বিশ্বকাপ খেলবে পাকিস্তান! দাবি ICC কর্মকর্তার

২০২৩ এশিয়া কাপের মেগা আসরে ভারত পাকিস্তানের মাটিতে খেলতে যাবে কিনা সেই জল্পনার সমাপ্তি ঘটতেই নতুন জল্পনার সৃষ্টি করলেন বিশ্ব ক্রিকেট নিয়ামক সংস্থার এক কর্মকর্তা। আপনাদের জানিয়ে রাখি, চলতি বছরের শেষ লগ্নে পাকিস্তানের মাটিতে আয়োজিত হতে চলেছে এশিয়া কাপের মেগা আসর। তবে পাকিস্তানের মাটিতে খেলতে যাবে না ভারত, এই তথ্য আগেই পাকিস্তান ক্রিকেট বোর্ডকে জানিয়ে দিয়েছে বিসিসিআই। এমন পরিস্থিতি বাধ্য হয়ে ভারতের জন্য নিরপেক্ষ ভেন্যু নির্বাচন করতে হয়েছে পাকিস্তানকে।

তবে এবার সেই জল ঘোলা করে বিশ্ব ক্রিকেট নিয়ামক সংস্থার এক উচ্চপদস্থ কর্মচারীর বড় মন্তব্য সামনে এসেছে। এমনই জল্পনা উসকে আইসিসির জেনারেল ম্যানেজার তথা পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) প্রাক্তন সিইও ওয়াসিম খান বলেন, “ভারত যেমন এশিয়া কাপ খেলতে পাকিস্তানের মাটিতে আসবেনা, ঠিক তেমনি পাকিস্তান একদিনের বিশ্বকাপ খেলার জন্য ভারতে না যেতে পারে। তারাও ওডিআই বিশ্বকাপ খেলার জন্য নিরপেক্ষ দেশ দাবী করতে পারে বলে আমার মনে হয়।”

আফগানিস্তান এবং পাকিস্তানের মধ্যকার টি-টোয়েন্টি সিরিজের পর ওয়াসিম জানিয়েছেন যে, “একদিনের বিশ্বকাপ খেলতে ভারতে নাও আসতে পারে পাকিস্তান। আমার মনে হয়, পাকিস্তান সবকটি ম্যাচ নিরপেক্ষ দেশে খেলতে চাইবে। হয়তো ভারতের দেখিয়ে দেওয়া রাস্তায় হাঁটতে চাইবে বাবর আজমের দল।”

আমরা আপনাদের জানিয়ে রাখি, এশিয়া কাপের দিনক্ষণ স্থির হওয়ার আগে থেকে ভারতীয় ক্রিকেট বোর্ডের সচিব জয় শাহ পিসিবি-কে সরাসরি জানিয়ে দিয়েছেন, পাকিস্তানের মাটিতে কোনোভাবেই এশিয়া কাপ খেলতে যাবে না বিরাট কোহলিরা। যদি এশিয়া কাপে ভারতকে রাখতে হয় সেক্ষেত্রে নিরপেক্ষ ভেন্যুতে ম্যাচ আয়োজন করতে হবে তাদের। উল্লেখ্য, অনেক জল ঘোলা হওয়ার পর অবশেষে ভারতের দৃঢ় পদক্ষেপের সামনে মাথা নত করতে রাজি হয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড। এশিয়া কাপে ভারত যে’কটি ম্যাচ খেলবে সেই ম্যাচগুলি অনুষ্ঠিত হবে কোন নিরপেক্ষ দেশে বলে জানানো হয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ডের তরফ থেকে।

Kriti Lekha Shome

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026