বিশ্বে ভয়াবহ পরিস্থিতির সৃষ্টি হয়েছে করোনা ভাইরাসের জেরে। এখনো পর্যন্ত সারা বিশ্বে মারা গিয়েছে ১৬,০০০ এর বেশি মানুষ। একের পর এক দেশ জারি করেছে লকডাউন। ভারতেও গতকাল থেকে লকডাউন জারি হয়েছে। মারণ এই ভাইরাসের হাত থেকে রক্ষা পায়নি পাকিস্তানও। সোমবার পর্যন্ত পাকিস্তানে করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা ৭২৪। প্রতিদিনই বাড়ছে এই আক্রান্তের সংখ্যা। এই পরিস্থিতিতে দেশে লকডাউনের প্রস্তাব নাকচ করে দিলো ইমরান খান সরকার।
ইমরান খান সরকারের মতে, করোনা ভাইরাসের আক্রমণের পর থেকে দেশের অর্থনৈতিক অবস্থা এমনিতেই খারাপ। সব দেশের সাথে বৈদেশিক বাণিজ্য বন্ধ হয়ে গিয়েছে। এই অবস্থায় দেশে লকডাউন জারি করলে অর্থনৈতিক বিপর্যয় নেমে আসবে দেশ জুড়ে। সারা দেশ প্রবল অর্থনৈতিক সমস্যায় পড়বে। তাই এই মুহূর্তে দেশে লকডাউন জারি করবে না পাকিস্তান সরকার।
ইমরান খানের এই লকডাউন জারি না করার সিদ্ধান্তের প্রবল সমালোচনা করেছেন পাকিস্তানের সাধারণ মানুষ। অন্যান্য রাজনৈতিক দলগুলিও প্রবল সমালোচনা করেছেন ইমরান খানের এই সিদ্ধান্তের। তাঁদের ব্যাখা, করোনা থেকে বাঁচতে সামাজিক দূরত্ব বজায় রাখাটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ। তাই লকডাউন জরুরি। নয়তো ইতালির মতো পরিস্থিতি হতে সময় লাগবেনা। কিন্তু এই বিষয়টিকেই আমল দিতে নারাজ ইমরান খান।
এদিকে ভারতে করোনায় আক্রান্তের সংখ্যা ৫০০ ছাড়িয়েছে। ভারতে করোনায় মৃতের সংখ্যা এখনো পর্যন্ত ৯। ইতিমধ্যেই ভারতের বেশিরভাগ রাজ্যেই লকডাউন জারি করা হয়েছে। কিছু এলাকায় ১৪৪ ধারাও জারি করা হয়েছে। নিত্যপ্রয়োজনীয় সামগ্রী ছাড়া আর সবরকমের দোকানই বন্ধ প্রায় সমগ্র দেশ জুড়েই।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…