অরূপ মাহাত: কাশ্মীর থেকে ৩৭০ ধারা তুলে নেওয়ার পর পাকিস্তানের জঙ্গি সংগঠনগুলি ভারতে আক্রমণের হুমকি দিয়েছিল। পাক অধিকৃত কাশ্মীরে বিক্ষোভ মিছিল বের করে ভারত বিরোধী স্লোগান দিতে দেখা গিয়েছিল বিভিন্ন জঙ্গি সংগঠনের শীর্ষস্থানীয় নেতাদের। এবার সরাসরি পাকিস্তানের বিরুদ্ধে অভিযোগ উঠলো জঙ্গিদের মদত দেওয়ার প্রসঙ্গে। আন্তর্জাতিক পরিসরে এই নিয়ে বারবার অভিযোগ জানিয়েছে ভারত। তাদের এই অভিযোগ যে মিথ্যা নয় তা আবারও প্রমাণিত হলো।
কাশ্মীর থেকে ৩৭০ ধারা তুলে নেওয়ায় ভারতের বিরোধিতা করতে গিয়ে জঙ্গিদের মদত করে বসলো পাকিস্তান। ভারতকে শিক্ষা দিতে জইশ প্রধান মাসুদ আজহারকে মুক্তি দিলো ইমরান খানের প্রশাসন। জেল থেকে বেরিয়েই ভারতে হামলা চালানোর হুঙ্কার দিলো জইশ প্রধান। এই বিষয়ে পাক প্রশাসনকে একহাত নিয়েছে নিউ দিল্লি। সন্ত্রাসবাদে মদত দেওয়ার অভিযোগ এনেছে পাকিস্তানের বিরুদ্ধে।
পাকিস্তানের এই সিদ্ধান্তে কিছুটা হলেও চিন্তিত ভারত। হামলার আগে সতর্ক থাকতে চলেছে নিউ দিল্লি, এখনই কোন পদক্ষেপ না নেওয়ায় শ্রেয় বলে মনে করছে ভারতের কূটনীতিকরা। তবে সীমান্ত এলাকায় সতর্কতা জারি করা হয়েছে, বাড়ানো হয়েছে নজরদারি। কোনভাবেই যাতে হামলা না চালাতে পারে সে বিষয়ে সতর্ক থাকতে পরিকল্পনা গ্রহণ করা হচ্ছে।
ভবিষ্যতের আর্থিক নিরাপত্তার কথা ভেবে অনেকেই এমন একটি বিনিয়োগের খোঁজ করেন, যেখানে ঝুঁকি কম এবং…
ভারতীয় অর্থনীতি ও শেয়ারবাজারকে আরও শক্তিশালী করার লক্ষ্যে গুরুত্বপূর্ণ পদক্ষেপ নেওয়া হয়েছে। বিদেশি বিনিয়োগকারীদের আকৃষ্ট…
বিধানসভার স্বাক্ষর বিতর্ক ঘিরে রাজনৈতিক উত্তাপ ক্রমশ বাড়ছে। এই আবহেই তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক…
রাজ্যের উন্নয়নমূলক ও সংস্কার প্রকল্পগুলির কাজ দ্রুত এগিয়ে নিয়ে যেতে বড় সিদ্ধান্ত নিল রাজ্য সরকার।…
গত কয়েকদিনের তীব্র গরম ও ভ্যাপসা আবহাওয়ার পর অবশেষে কিছুটা স্বস্তি মিলেছে দক্ষিণবঙ্গের মানুষের। শুক্রবার…
পশ্চিমবঙ্গের পঞ্চায়েত ব্যবস্থায় স্বচ্ছতা ও প্রশাসনিক দক্ষতা বাড়াতে বড় পদক্ষেপ নেওয়ার কথা জানালেন রাজ্যের পঞ্চায়েত…