খেলা

IND Vs PAK: ভারত-পাকিস্তান দ্বৈরথ এবার ইডেনে? BCCI-কে দুটি ম্যাচ ভেন্যু পরিবর্তনের দাবি জানাল PCB

২০২৩ এশিয়া কাপ নিয়ে সংকটের ঘোর কাটতে না কাটতে একদিনের বিশ্বকাপ আয়োজনে কালো মেঘ দেখা দিতে শুরু করেছে। আমরা প্রথমেই আপনাদের জানিয়ে রাখি, চলতি বছর পাকিস্তানের মাটিতে এশিয়া কাপের মেগা আসর অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও ভারতীয় ক্রিকেট বোর্ড পাকিস্তানের মাটিতে সেই টুর্নামেন্টে যোগ দিতে আপত্তি জানায়। ভারতীয় ক্রিকেট বোর্ডের তরফ থেকে সরাসরি জানিয়ে দেওয়া হয়, ক্রিকেটারদের নিরাপত্তার কথা ভেবে পাকিস্তানের মাটিতে এশিয়া কাপ খেলবে না টিম ইন্ডিয়া।

ফলশ্রুতিতে, হাইব্রিড মডেল এশিয়া কাপ আয়োজনে বাধ্য হয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড। PCB-র দেওয়া তথ্য অনুসারে, এশিয়া কাপে ভারত যে কটি ম্যাচ খেলবে সেগুলি আয়োজন করা হবে শ্রীলংকার মাটিতে। এদিকে, ভারতীয় ক্রিকেট বোর্ডের এমন সিদ্ধান্তের পর আসন্ন বিশ্বকাপের আয়োজন নিয়ে দুবিধায় পড়তে চলেছে ভারতীয় ক্রিকেট বোর্ড। কারণ ইতিমধ্যে পাকিস্তান ক্রিকেট বোর্ডের তরফ থেকে জানানো হয়েছে, তাদের পছন্দমত ভেন্যুতে আয়োজন করতে হবে বিশ্বকাপের ম্যাচগুলি।

আমরা আপনাদের জানিয়ে রাখি, আগামী ৫ অক্টোবর থেকে ভারতের মাটিতে অনুষ্ঠিত হতে চলেছে ওডিআই বিশ্বকাপের মেগা আসর। যা চলবে ৩রা নভেম্বর পর্যন্ত। এই প্রথমবার ভারত এককভাবে আয়োজন করতে চলেছে একদিনের বিশ্বকাপ। ফলে স্বাভাবিকভাবেই চাপের মধ্যে রয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড। এর মধ্যে পাকিস্তান ক্রিকেট বোর্ডের তরফ থেকে জানানো হয়েছে, গ্রুপ পর্বে দুটি ম্যাচের ভেন্যু পরিবর্তন করতে হবে বিসিসিআইকে। প্রথমটি, ভারত বনাম পাকিস্তান ম্যাচটি গুজরাটের পরিবর্তে কলকাতার ইডেন গার্ডেন্সে এবং দ্বিতীয়টি, নিউজিল্যান্ড বনাম পাকিস্তান ম্যাচটি ব্যাঙ্গালোরের পরিবর্তে ইডেন গার্ডেন্সে আয়োজন করতে হবে।

এক নজরে আসন্ন বিশ্বকাপে পাকিস্তানের ম্যাচ সূচি-

৮ অক্টোবর- পাকিস্তান বনাম প্রথম কোয়ালিফায়ার (হায়দ্রাবাদ)

১২ অক্টোবর- পাকিস্তান বনাম দ্বিতীয় কোয়ালিফায়ার ( হায়দ্রাবাদ)

১৫ অক্টোবর- পাকিস্তান বনাম ভারত (গুজরাট)

২০ অক্টোবর- পাকিস্তান বনাম অস্ট্রেলিয়ার (বেঙ্গালুরু)

তার পর আফগানিস্তান এবং দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে চেন্নাইয়ের মাটিতে খেলবে পাকিস্তান। পরের ম্যাচটি আবার কলকাতার ইডেনে খেলে বেঙ্গালুরুতে গিয়ে নিউজিল্যান্ডের বিরুদ্ধে শেষ ম্যাচটি খেলতে হবে পাকিস্তানকে।

Kriti Lekha Shome

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026