সুরজিৎ দাস: সূত্রের খবর ডেঙ্গু জ্বরে অসুস্থ বর্তমান পাকিস্তান দলের অন্যতম গুরুত্বপূর্ণ সদস্য তথা পাকিস্তানের ইয়াং সেনশেসন শাহিন আফ্রিদি এমনকি হাসপাতালেও ভর্তি হতে হয়েছে তাকে। এ ব্যাপারে পাকিস্তান ক্রিকেট বোর্ডের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে ডাক্তারি পরীক্ষায় ডেঙ্গু জ্বর ধরার পড়ার কারণে প্রাক-মরশুম ক্যাম্প থেকে বাদ দেওয়া হয়েছে পেসার শাহিনকে তাকে স্থানীয় একটি হাসপাতালে ভর্তি করানো হয়েছে। বিশেষজ্ঞ ডাক্তারদের অধীনে চলছে তার চিকিৎসা।
এদিকে ডান হাঁটুতে চোটের কারণে ক্যাম্পে যোগ দিতে পারেননি পাকিস্তানের ওপেনার ফখর জামান। বুধবার তার হাঁটুতে এমআরআই করানো হয়েছে। গত ২০ আগস্ট থেকে প্রাক্তন অধিনায়ক মিসবাহ-উল-হকের অধীনে লাহোরের জাতীয় ক্রিকেট অ্যাকাডেমিতে প্রাক-মরশুম শিবির শুরু হয়েছে যা চলবে ৭ সেপ্টেম্বর পর্যন্ত। আগামী ২৫ সেপ্টেম্বর করাচিতে শ্রীলঙ্কার বিরুদ্ধে তিন ম্যাচের একদিনের সিরিজ শুরু হবে। এর পর ৫ অক্টোবর থেকে লাহোরে শুরু হবে টি-টোয়েন্টি সিরিজ। আন্তর্জাতিক ও ঘরোয়া ক্রিকেটের জন্য খেলোয়াড়দের প্রস্তুত করাই এই ক্যাম্পের উদ্দেশ্য।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…