বর্তমান যুগে সোশ্যাল মিডিয়া আজকের প্রজন্মের কাছে একটা গুরুত্বপূর্ণ মাধ্যম হয়ে উঠেছে। অনেকে এই সোশ্যাল মিডিয়াকে হাতিয়ার বানিয়েই নিজের প্রতিভাকে হাজার হাজার মানুষের সামনে তুলে ধরেছেন। ফলও পাচ্ছেন হাতেনাতে। বর্তমান যুগে সোশ্যাল মিডিয়ায় কোনোকিছুই ভাইরাল হতে বিশেষ সময় লাগে না। আর যদি কারোর প্রতিভা নেটমহলের নজর টানে তাহলে, সেই নির্দিষ্ট ভিডিও কিংবা ছবি গোটা নেটমহলে ভাইরাল হতে বাধ্য। সম্প্রতি তেমনই একটি নাচের ভিডিও ভাইরাল হতে দেখা গিয়েছে।
সাম্প্রতিক ভাইরাল হওয়া ভিডিওটি ইউটিউবের ‘ভিকিবাবু প্রডাকশন অফিসিয়াল’ থেকে ৬ মাস আগে শেয়ার করে নেওয়া হয়েছিল। বলাই বাহুল্য, এই মুহূর্তে এই চর্চিত ভিডিওটি ১৮ লাখেরও বেশি মানুষের কাছে পৌঁছে গিয়েছে। ভিডিওতে এক পাকিস্তানি নৃত্যশিল্পীকে ভরা আসরে দুর্দান্ত নাচ করতে দেখা গিয়েছে। এদিন কালো রঙের ক্রপটপ ও কালো জিন্স দেখা গিয়েছিল তার পরনে। সবসময়ের মত নিয়েছিলেন ভারি মেকাপও। বলাই বাহুল্য, আসরে তার প্রতিটা ঠুমকাই টাকার বৃষ্টি আনছিল। আসরে উপস্থিত সকলেই রীতিমতো মজে উঠেছিলেন তার নাচ দেখে। সেকথা অবশ্য সাম্প্রতিক ভাইরাল হওয়া ভিডিওতে নজর রাখলেই স্পষ্ট হবে।
রিমল আলি শাহ পাকিস্তানি নৃত্যশিল্পীদের মধ্যে অন্যতম জনপ্রিয় একজন। এদিন খোলা চুলে রীতিমতো আবেদনময়ী রূপেই দেখা গিয়েছিল তাকে। কোন একটি দাওয়াতের অনুষ্ঠানেরই দৃশ্য এটি। বলিউডের হিট আইটেম নম্বর ‘হায় গারমি’র তালেই এদিন আসর জমিয়েছিলেন তিনি। তবে এই দৃশ্য পাকিস্তানিদের কাছে নতুন কিছু নয়। তাদের যেকোন ছোট-বড় অনুষ্ঠানেই উপস্থিত থাকতে দেখা যায় এমন এক বা একাধিক নৃত্যশিল্পীকে। আপাতত, রিমল আলি শাহের এই ভিডিওটি নিয়েই চর্চা চলছে একাংশের মাঝে। সকলের জন্য আবারো রইল সেই ভিডিওই, দেখে নিন।
পশ্চিমবঙ্গের পঞ্চায়েত ব্যবস্থায় স্বচ্ছতা ও প্রশাসনিক দক্ষতা বাড়াতে বড় পদক্ষেপ নেওয়ার কথা জানালেন রাজ্যের পঞ্চায়েত…
রেলযাত্রীদের জন্য সুখবর। অমৃত ভারত স্টেশন প্রকল্পের আওতায় উত্তরবঙ্গের গুরুত্বপূর্ণ হলদিবাড়ি রেল স্টেশনকে নতুন রূপে…
বর্তমান সময়ে নতুন বাইক কেনার পরিকল্পনা করছেন? তাহলে আপনার সামনে সবচেয়ে বড় প্রশ্ন হতে পারে—পেট্রোল…
গত কয়েকদিন ধরে তীব্র গরম ও ভ্যাপসা আবহাওয়ায় নাজেহাল দক্ষিণবঙ্গের মানুষ। দিনের বেলায় চড়া রোদ…
পশ্চিমবঙ্গ সরকারের অন্যতম আলোচিত সামাজিক সুরক্ষা প্রকল্প অন্নপূর্ণা ভাণ্ডার (Annapurna Bhandar)-এর আবেদন প্রক্রিয়া বর্তমানে অফলাইন…
পশ্চিমবঙ্গে স্বাস্থ্য পরিষেবায় বড় পরিবর্তনের ইঙ্গিত মিলছে। শুধু সরকারি হাসপাতাল নয়, এবার রাজ্যের বেসরকারি হাসপাতাল…