কাঁচা বাদাম গানের সুরে রোজা রাখার গান গাইলেন পাকিস্তানি গায়ক, মুহূর্তেই ভাইরাল ভিডিও

সোশ্যাল মিডিয়াতে কাচা বাদাম গানের জনপ্রিয় যেন কোনভাবেই কমতে চাইছে না। এখনো যদি আপনি ইনস্টাগ্রাম ফেসবুক জাতীয় সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মের ভিডিও চেক করেন তাহলে এই গানের ক্লিপ অথবা অংশ খুঁজে পাবেন। বীরভূমের বাদাম বিক্রেতা ভুবন বাদ্যকরের এই গান সোশ্যাল মিডিয়াতে ব্যাপকভাবে জনপ্রিয় হয়েছিল। শুধুমাত্র সাধারন মানুষ নয়, অনেক তারকারও এই গানের সাথে তৈরি করেছিলেন রিল ভিডিও। এমনকি দক্ষিণ কোরিয়া এবং মার্কিন যুক্তরাষ্ট্রের তারকারাও এই গানের সাথে রিল ভিডিও এবং অন্যান্য ধরনের ভিডিও তৈরী করেছিলেন।

আরে বারে এই গানের সাথে একটি ভিডিও তৈরি করে বিতর্কের মুখে পড়লেন পাকিস্তানি গায়ক ইয়াসির সোহরাওয়ার্দী। আপনারা সকলেই জানেন এই মুহূর্তে ইসলাম ধর্মাবলম্বীদের রমজান মাস চলছে। এই মাসে ইসলাম ধর্মাবলম্বীদের সকলকে রোজা রাখতে হয়। এই সময় অনেকেই বিভিন্ন ধরনের গান তৈরি করেন এই বিশেষ উপবাস কে কেন্দ্র করে। কিন্তু, কাচা বাদাম গানের সুরে রোজা রাখার গান! এরকম একটি দুঃসাহসিক কাজ করে বিতরকের মুখে পড়লেন ইয়াসির।

আমরা দেখতে পাচ্ছি এই ভিডিওতে পাখি এবং একটি বিড়াল ধরে আছেন এই গায়ক ইয়াসির এবং তিনি সকলকে উপদেশ দিচ্ছেন কেন সকলকে রোজা রাখা উচিত। ইতিমধ্যেই ১ লাখ ১০ হাজারের বেশি মানুষ এই ভিডিও দেখে ফেলেছেন এবং অনেকেই এই ভিডিওতে কমেন্ট করেছেন। ক্রমাগত এই ভিডিও জনপ্রিয়তা বাড়ছে এবং অনেকেই এমন আছেন যারা এই গান পছন্দ করেছেন। তবে অনেকে এমন আছেন যারা কট্টরপন্থী ইসলাম ধর্মাবলম্বী এবং তাদের কাছে এই গানটি খুবই খারাপ বলে মনে হয়েছে। যাইহোক এই গানে মিশ্র প্রতিক্রিয়া আসছে, এবং এই মুহূর্তে গানটি বেশ জনপ্রিয় হয়ে উঠেছে।

BharatBarta Desk

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026