সৌন্দর্য

Skin Care Tips: এই সবুজ পাতা দিয়ে তৈরি করুন আয়ুর্বেদিক ফেসপ্যাক, মুখে আসবে পালক তিওয়ারির মতো আভা

বর্তমানে সকলেই নিজেদের ত্বক নিয়ে ভালোই সচেতন। ছেলে-মেয়ে নির্বিশেষে সকলেই নানাভাবে নিজেদের ত্বকের যত্ন নিয়ে থাকেন। তবে বর্তমানের কর্মব্যস্ত জীবনে সবসময় নিয়ম করে ত্বকের যত্ন নেওয়া সম্ভব হয় না। আর সেই কারণবশতই বিভিন্ন সময়ে ত্বকের নানা সমস্যা দেখা দিতে থাকে। তবে সমস্যা থেকে মুক্তি পেলও অনেকক্ষেত্রে ত্বকে ব্রণর দাগ থেকে যায়।

ছেলে মেয়ে নির্বিশেষে প্রত্যেকের ত্বকের ধরন আলাদা হয়। কারোর অয়েলি আবার কারোর শুষ্ক ত্বক। অনেকসময় অয়েলি ত্বকে ব্রণর পরিমাণ বেশি হয়। ধীরে ধীরে তা কমে গেলেও সেই দাগ থেকে যায় দীর্ঘসময়। তবে এক্ষেত্রে ত্বকের যত্ন নিতে যদি তুলসী পাতা ব্যাবহার করা হয় তাহলে ত্বকের নানা সমস্যা থেকে মুক্তি পাওয়া সম্ভব।

১) তুলসী পাতার গুঁড়ো ও কমলালেবুর খোসার গুঁড়ো একটি পাত্রে পরিমাণমতো নিয়ে তাতে পরিমাণমতো দুধ ও মধু মিশিয়ে নিতে হবে। এরপর সেই প্রলেপ মুখে লাগিয়ে ২০ মিনিট রেখে দিতে হবে। ২০ মিনিট হয়ে গেলে জল দিয়ে ভালো করে মুখ ধুয়ে নিতে হবে।

২) তুলসী পাতা আর নিম পাতার সাথে ২-৩ টি লবঙ্গের কুঁড়ি গুঁড়ো করে নিয়ে ভালো করে পেস্ট বানিয়ে নিতে হবে। এরপর সেটি মুখে লাগিয়ে বেশ কিছুক্ষণ রেখে দিতে হবে। পরে পরিষ্কার জল দিয়ে ভালো করে মুখ ধুয়ে নিতে হবে।

৩) ৩ চা চামচ তুলসী পাতার গুঁড়োর সাথে ১ টেবিল চামচ দই মিশিয়ে ভালো করে প্রলেপ বানিয়ে নিতে হবে। এরপর সেই প্রলেপ মুখে লাগিয়ে ৩০ মিনিট রাখার পর জল দিয়ে ভালো করে মুখ দিয়ে নিতে হবে।

যদি সপ্তাহে ২-৩ দিন এই তিন ধরনের প্রলেপের মধ্যে যেকোনো একটি প্রলেপ মুখে লাগান যায় তাহলে, ব্রণর দাগ কিংবা ত্বকের বিভিন্ন ধরনের সমস্যার থেকে মুক্তি পাওয়া যেতে পারে। এই ঘরোয়া টোটকা যদি মাসখানেক মেনে চলা যায় তাহলেই চোখে পড়বে পরিবর্তন।

Devparna Acharya

Published by
Devparna Acharya

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026