Categories: দেশনিউজ

জেনে নিন PAN-Aadhaar লিঙ্ক না হলে কী হবে, কত হবে জরিমানা?

পার্মানেন্ট একাউন্ট নম্বর বা প্যান এবং আধার কার্ড একটি গুরুত্বপূর্ণ পরিচয় পত্র হিসেবে ভারতীয় নাগরিকদের জন্য একটি গুরুত্বপূর্ণ নথি। ভারতীয় আইটি বিভাগ প্যান কার্ড জারি করে থাকে। আধার কার্ড ইউনিক আইডেন্টিফিকেশন অথরিটি অফ ইন্ডিয়া দ্বারা জারি করা একটি গুরুত্বপূর্ণ নথি। প্যান কার্ড একটি অন্যান্য পরিচয় নম্বর যা করের উদ্দেশ্যে জনগণকে জারি করা হয়। অন্যদিকে আধার কার্ডে ১২টি সংখ্যা থাকে, যেটি একজন মানুষের পরিচয় পত্র হিসেবে কাজে লাগে। তবে এবারে আয়কর দপ্তর প্যান এবং আধার কার্ড লিঙ্ক করা বাধ্যতামূলক করে দিয়েছে।

১ জুলাই ২০২২ অবধি আধার কার্ডের সাথে প্যান কার্ড লিঙ্ক করতে পারবেন আপনি। এজন্য আপনাকে ১,০০০ টাকা লেট ফি দিতে হবে। তবে এর জন্য আয়কর দপ্তরের তরফ থেকে বেশ কিছু সতর্কতা জারি করা হয়েছে।

১৯৬১ সালের আইন অনুযায়ী প্যান হোল্ডার যারা রয়েছেন তারা ছাড়ের বিভাগের আওতায় আসেন না। তাদের সকলকে ৩০ জুন ২০২৩ এর আগে তাদের প্যান কার্ড আধার নম্বরের সাথে লিঙ্ক করে নিতেই হবে। আয়কর বিভাগ ৩১ শে মার্চ পর্যন্ত লিংক করার সময়সীমা দিয়েছিল, কিন্তু এরপরে সময়সীমা ৩০ জুন পর্যন্ত বৃদ্ধি করা হয়েছে। সরকার ১,০০০ টাকা নামমাত্র ফি দিয়ে ৩০ জুন পর্যন্ত এই কার্ড লিঙ্ক করার নির্দেশ দিয়েছে।

তবে যারা এই মুহূর্তে রেহাই পেয়েছেন তাদের লিঙ্ক করার দরকার নেই। জম্মু-কাশ্মীর আসাম এবং মেঘালয় রাজ্যে বসবাসকারী মানুষদের এক্ষেত্রে ছাড় দেওয়া হয়েছে। অন্যদিকে আশি বছরের বেশি বয়সী সুপার সিনিয়ার নাগরিকদের ছাড় দেওয়া হয়েছে। যারা ভারতের নাগরিক নন তাদেরও ছাড় দেওয়া হয়েছে।

কিন্তু এবার ব্যাপার হল, আধার কার্ড এবং প্যান কার্ড লিঙ্ক করা না হলে কি হবে? যদি আপনি আধার কার্ড এবং প্যান কার্ড লিংক না করেন তাহলে আপনার প্যান কার্ড নিষ্ক্রিয় হয়ে যাবে এবং আয়কর রিটার্ন দাখিল করার সময় আধার কার্ড আপনাকে লিংক করতেই হবে। সেই সময় আপনার অতিরিক্ত টাকা খরচ হবে। অনেক সময় আবার যদি আধার কার্ড এবং প্যান কার্ড লিঙ্ক করা না থাকে তাহলে আপনার আয়কর রিটার্ন জমা দেওয়ার সময় সমস্যা হতে পারে। অনেক সময় যদি আপনি আধার কার্ড এবং প্যান কার্ড লিঙ্ক না করেন, তাহলে বিশেষ রিবেট পেতে আপনার সমস্যা হয়ে যায়।

BharatBarta Desk

Recent Posts

এপ্রিলেই বন্ধ লক্ষ্মীর ভাণ্ডার? ভোটের আগে বড় দুশ্চিন্তা, আসল সত্যিটা জানুন

পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচন যত এগিয়ে আসছে, ততই বাড়ছে রাজনৈতিক উত্তাপ এবং সাধারণ মানুষের উদ্বেগ। বিশেষ…

April 1, 2026

LPG দামে আগুন! ইরান যুদ্ধের জেরে ২১৮ টাকা বৃদ্ধি, চাপে সাধারণ মানুষ

ইরানকে ঘিরে আন্তর্জাতিক উত্তেজনার প্রভাব এবার সরাসরি পড়ল ভারতের গ্যাসের বাজারে। হঠাৎ করেই বেড়ে গেল…

April 1, 2026

ভোটের আগে বাড়ল চাপ! ঋণকাণ্ডে সোহমকে নোটিস, হাইকোর্টে হাজিরার নির্দেশ

২৬-এর বিধানসভা নির্বাচন ঘিরে রাজ্যজুড়ে উত্তেজনা তুঙ্গে। ঠিক এই সময়েই আইনি জটে জড়ালেন অভিনেতা তথা…

April 1, 2026

Jio-Airtel কে টক্কর, 449 টাকাতেই ডেটার বন্যা! Vi আনলিমিটেড প্ল্যানে OTT ফ্রি

দেশের তৃতীয় বৃহত্তম টেলিকম সংস্থা Vodafone Idea (Vi) আবারও গ্রাহকদের চমকে দিল সস্তা অথচ ফিচার-প্যাকড…

April 1, 2026

IPL 2026 Point Table: ঝড় তুলেছে রাজস্থান! দেখুন কে কত নম্বরে, কারা এখনও শূন্যে

আইপিএল ২০২৬-এর উত্তেজনা ইতিমধ্যেই তুঙ্গে। টুর্নামেন্টের শুরুতেই একাধিক দল নিজেদের শক্তির প্রমাণ দিতে শুরু করেছে।…

April 1, 2026

কম খরচে দিঘা ভ্রমণ! বারাসাত থেকে ২০০ টাকার কমে পৌঁছে যান সমুদ্র শহরে

দিঘার নাম শুনলেই যেন মনটা খুশিতে ভরে ওঠে। গরমের ছুটি আসতেই বহু মানুষ সমুদ্রের টানে…

April 1, 2026