Pan Card: আর মাত্র ২৫ দিন বাকি, এই কাজটি প্যান কার্ডে করতে হবে, না হলে বিপদে পরবেন

বিগত বেশ কয়েক মাস ধরেই প্যান-আধার লিঙ্ক নিয়ে শোরগোল পড়েছে সাধারণের মাঝে। আর সেই লিঙ্ক করানোর শেষদিন এগিয়ে আসছে ক্রমশ। ৩০’শে জুনের মধ্যে এই কাজ সম্পন্ন করতে না পারলে দিতে হবে বড় অঙ্কের জরিমানা।

প্যান কার্ডের সাথে আধার কার্ড লিঙ্ক করানো বাধ্যতামূলক। খবর মিলেছে, সরকার করদাতাদের জন্য ৩০’শে জুন ২০২৩ পর্যন্ত সময় দিয়েছে এই লিঙ্ক করানোর জন্য। যদি এই সময়সীমার মধ্যে কাজটি সম্পন্ন করা না যায় তবে জরিমানা দিতে হবে ১০০০ টাকা করে। তবে প্রথমে আধার কার্ডের সাথে প্যান কার্ড লিঙ্ক করানো আছে কিনা! সেটি ভালোভাবে যাচাই করে নেওয়া প্রয়োজন।

যদি প্যান কার্ডের সাথে আধার কার্ড কিভাবে লিঙ্ক করতে হবে! সেই বিষয়ে কেউ অবগত না থাকেন, তাদের জন্য পুরো বিষয়টি নিম্নে বিস্তারিতভাবে আলোচনা করা হলো-

১) https://incometaxindiaefiling.gov.in/ – এই লিঙ্কের মাধ্যমে প্রথমে ঢুকতে হবে ওয়েবসাইটে।

২) এক্ষেত্রে প্যান কার্ডের সংখ্যাটিই হবে নির্দিষ্ট ব্যক্তির আইডি ও পাসওয়ার্ড।

৩) এরপর ‘প্রোফাইল সেটিংস’এ গিয়ে ‘লিঙ্ক আধার’এ ক্লিক করতে হবে।

৪) এরপর জন্মের তারিখ ও লিঙ্গের মতো গুরুত্বপূর্ণ বিষয়গুলি অন্তর্ভুক্ত করতে হবে ওয়েবসাইটে।

৫) সমস্ত প্যান বিবরণ ভালোভাবে যাচাই করে নিয়েই সচেতনতার সহিত আধার নম্বর লিখে ‘লিঙ্ক নাও’তে ক্লিক করতে হবে।

৬) শেষে প্রয়োজনীয় অর্থ প্রদান করে দিতে হবে অনলাইনের সূত্র ধরেই।

৭) এরপরেই প্যান কার্ডের সাথে আধার কার্ড লিঙ্ক হয়ে যাবে এবং তার উপযুক্ত নথি মিলবে অনলাইনেই।

৮) এর দু’তিন দিন পর উল্লেখ্য ওয়েবসাইটে ঢুকে আধার কার্ডের সাথে প্যান কার্ড লিঙ্ক হয়েছে কিনা! সেটি দেখে নেওয়ার সুযোগও রয়েছে। পুরোপুরি নিশ্চিত হওয়ার জন্য এই পদ্ধতিও প্রয়োগ করতে পারেন।

৯) উল্লেখ্য ওয়েবসাইট ছাড়াও https://www.utiitsl.com/ বা https://www.egov-nsdl.co.in/ – এই দুটি ওয়েবসাইটে গিয়ে লিঙ্ক করানো যেতে পারে।

Devparna Acharya

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026