নিউজ

অকেজো PAN Card, বেতন আসবে অ্যাকাউন্টে? জেনে নিন উত্তর

ভারতের বুকে আইডি কার্ড হিসাবে আধার কার্ড ব্যবহার করা হয়। আর অন্যদিকে ব্যাঙ্কিং সংক্রান্ত যেকোনো কাজের জন্য ব্যবহার করা হয় প্যান কার্ড। ব্যাঙ্কের অ্যাকাউন্ট খোলা থেকে শুরু করে, এফডি অ্যাকাউন্ট খোলা বা ব্যাঙ্কিং লেনদেন সংক্রান্ত যেকোনো কাজ করতে প্যান কার্ড ব্যবহার করা হয়। তবে মোদী সরকার ঘোষণা করেছিলেন যে প্রত্যেক ভারতীয়কে আধার কার্ডের সাথে প্যান কার্ড লিঙ্ক করতে হবে। আধার কার্ড এবং প্যান কার্ড লিঙ্ক করার শেষ তারিখ ছিল ৩০ জুন। এই সময়সীমা পার হয়ে যাওয়ার পর ১ লা জুলাই থেকে নিষ্ক্রিয় হয়ে গিয়েছে প্যান কার্ড।

যারা যারা এখনও প্যান কার্ড ও আধার কার্ড লিঙ্ক করেননি তাদের প্যান কার্ড নিষ্ক্রিয় হয়ে গেছে। যদি আপনার প্যান কার্ড নিষ্ক্রিয় করা হয়, তাহলে আপনি কিছু পরিষেবা নিতে পারবেন না৷ অনেক কাজের জন্য আপনার অবশ্যই একটি প্যান নম্বর থাকতে হবে৷ আধারের সাথে প্যান লিঙ্ক করার পরেই আপনি সেই পরিষেবাগুলির সুবিধা পাবেন। তবে এখন অনেকের প্রশ্ন যে যদি আপনার প্যান কার্ড নিষ্ক্রিয় হয়ে যায়, তাহলে কি আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে ক্রেডিট হবে মাসিক বেতন?

প্যান কার্ড নিষ্ক্রিয় হলে বেতন আসবে নাকি এই প্রশ্নের উত্তরে বিশেষজ্ঞরা বলছেন যে প্যান কার্ড নিষ্ক্রিয় হওয়ার পরে, আপনার বেতন স্থানান্তরিত হতে সময় লাগতে পারে, কিন্তু বেতন বন্ধ হবে না। তবে বেতন প্রকাশ করার জন্য নিয়োগকর্তাদের সাধারণত একটি বৈধ প্যান কার্ড প্রয়োজন এবং যদি প্যান নিষ্ক্রিয় হয় তবে এটি জটিলতার কারণ হতে পারে। প্রসঙ্গত উল্লেখ্য, আপনি সামান্য জরিমানা দিয়ে প্যান কার্ড সক্রিয় করতে পারেন। সেক্ষেত্রে আপনাকে ৩০ দিন অপেক্ষা করতে হবে।

Nirajana Nag

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026