নিউজ

প্যান কার্ডে এই ভুল থাকলে ১০,০০০ টাকা জরিমানা দিতে হবে, আগে থাকতেই সাবধান হয়ে যান

আজকালকার দিনে ব্যাঙ্কিং পরিষেবা থেকে শুরু করে অন্যান্য অফিসিয়াল কাজকর্মের জন্য মাঝে মাঝেই দরকার পড়ে প্যান কার্ডের। আপনার কাছে যদি প্যান কার্ড না থাকে তাহলে আপনি যেকোনো সময় গুরুত্বপূর্ণ কাজের মাঝখানে আটকে যেতে পারেন। তবে মোটামুটি আজকাল সকলেই নিজের প্যান কার্ড বানিয়ে নিয়েছেন। আপনার কাছে যদি প্যান কার্ড থাকে তাহলে ব্যাঙ্ক জাতীয় যেকোনো কাজে সুবিধা পাওয়া যায়। তবে চলতি বছরে বাজেট ঘোষণার পর এই প্যান কার্ডের জন্য আপনার ১০ হাজার টাকা জরিমানা হতে পারে। কিন্তু কেন? জানতে এই প্রতিবেদনটি সম্পূর্ণ পড়ুন।

আসলে সম্প্রতি আয়কর দপ্তর প্যান কার্ড সম্পর্কিত একটি বড় আপডেট দিয়েছে যা প্রত্যেক প্যানকার্ডধারীদের জানা প্রয়োজন। নাহলে তাঁদের অনেক সমস্যার সম্মুখীন হতে হবে। আয়কর দপ্তর কিছুদিন আগে একটি নোটিফিকেশন জারি করে জানিয়ে দিয়েছে যে যদি এক ব্যক্তির দুটি প্যান কার্ড থাকে তাকে জরিমানা দিতে হতে পারে। আয়কর বিভাগ আইন অনুযায়ী প্যান কার্ড বাতিল করা হবে এবং শাস্তি হিসেবে জরিমানাও হবে। এছাড়া প্যান কার্ডের তথ্যে অসঙ্গতি থাকলে ব্যাঙ্ক অ্যাকাউন্ট সিজ করা হবে। ভুল প্যান তথ্য প্রদানকারী ব্যক্তিকে আয়কর বিভাগ ১০,০০০ টাকা জরিমানা করতে পারে।

তাই আপনার কাছে যদি দুটি প্যান কার্ড থাকে তা অবিলম্বে আয়কর দপ্তরে ফেরত দেওয়া উচিত। ফেরত দিতে মেনে চলুন নিম্নলিখিত স্টেপগুলো:

আইটি বিভাগের ওয়েবসাইটে যান incometaxindia.gov.in এ যান

‘নতুন প্যান কার্ড/পরিবর্তনের অনুরোধ’ বা ‘সংশোধন প্যান ডেটা’-তে ক্লিক করুন

ফর্মটি ডাউনলোড করুন, পূরণ করুন এবং যেকোনো ন্যাশনাল সিকিউরিটিজ ডিপোজিটরি লিমিটেড (NSDL) অফিসে জমা দিন

Nirajana Nag

Recent Posts

সপ্তম বেতন কমিশন গঠন নিয়ে বড় ঘোষণা, সরকারি কর্মীদের জন্য গুরুত্বপূর্ণ বার্তা দিলেন অগ্নিমিত্রা পাল

পশ্চিমবঙ্গের সরকারি কর্মীদের জন্য সপ্তম বেতন কমিশন (7th Pay Commission) নিয়ে নতুন করে জোরালো আলোচনা…

May 19, 2026

দেশব্যাপী ধর্মঘটের ডাক SBI কর্মীদের, টানা ৫ দিন ব্যাহত হতে পারে ব্যাঙ্ক পরিষেবা!

দেশজুড়ে বড়সড় প্রভাব ফেলতে পারে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (SBI)-র কর্মীদের ডাকা ধর্মঘট। অল ইন্ডিয়া…

May 19, 2026

DBT লিঙ্ক না থাকলে ঢুকবে না অন্নপূর্ণা ভাণ্ডার? কীভাবে চেক ও অ্যাকটিভ করবেন জানুন

রাজ্য সরকারের প্রতিশ্রুতি অনুযায়ী আগামী ১ জুন থেকে অন্নপূর্ণা ভাণ্ডার প্রকল্প নিয়ে জোর চর্চা শুরু…

May 19, 2026

৬০ কিমি বেগে কালবৈশাখী, দক্ষিণবঙ্গের ২ জেলায় কমলা সতর্কতা, আজকের আবহাওয়া

সকাল থেকেই তীব্র গরমে নাজেহাল দক্ষিণবঙ্গ। ঝাঁঝালো রোদ ও অস্বস্তিকর আবহাওয়ার জেরে সাধারণ মানুষের বাইরে…

May 19, 2026

ব্যাটারি, ক্যামেরা, প্রসেসর, সবেতেই বাজিমাত! ধামাকাদার দুটি ফোন আনছে Oppo

প্রিমিয়াম স্মার্টফোনের বাজারে এবার নতুন চমক আনতে চলেছে Oppo। অ্যাপল ও স্যামসাংকে কড়া টক্কর দিতে…

May 18, 2026

দেশের প্রথম বুলেট ট্রেনের ফার্স্ট লুক প্রকাশ্যে, কবে শুরু হবে পরিষেবা?

দেশের প্রথম বুলেট ট্রেনকে (India’s First Bullet Train) ঘিরে বহুদিন ধরেই উৎসাহ তুঙ্গে। কবে এই…

May 18, 2026