১ এপ্রিল থেকে PAN Card বানাতে বড় ধাক্কা! শুধু আধার নয়, লাগবে একগুচ্ছ নতুন ডকুমেন্ট

১ এপ্রিল ২০২৬ থেকে PAN Card তৈরির নিয়মে বড় পরিবর্তন আনতে চলেছে কেন্দ্র। এতদিন শুধুমাত্র PAN Card বানাতে Aadhaar Card থাকলেই অনেক ক্ষেত্রে কাজ হয়ে যেত, কিন্তু এবার সেই সহজ পথ বন্ধ হতে চলেছে।

নতুন নিয়ম অনুযায়ী, ৩১ মার্চ ২০২৬-এর পর থেকে PAN Card-এর জন্য আবেদন করতে গেলে শুধু আধার কার্ড আর যথেষ্ট হবে না। আবেদনকারীদের জন্মতারিখ প্রমাণের জন্য অতিরিক্ত ডকুমেন্ট জমা দিতে হবে। সরকারের লক্ষ্য হল ডকুমেন্ট ভেরিফিকেশন আরও শক্তিশালী করা এবং ভুয়ো আবেদন রোখা। এই নতুন নিয়ম কার্যকর হওয়ার ফলে যারা এখনও PAN Card তৈরি করেননি, তাদের জন্য ৩১ মার্চ পর্যন্তই শেষ সুযোগ সহজ পদ্ধতিতে আবেদন করার।

কোন কোন ডকুমেন্ট বাধ্যতামূলক হবে?

১ এপ্রিল থেকে আবেদন করতে গেলে আধারের পাশাপাশি নিচের যেকোনও একটি ডকুমেন্ট দিতে হবে—

  • জন্ম শংসাপত্র (Birth Certificate)
  • ভোটার আইডি কার্ড
  • মাধ্যমিক (Class 10) মার্কশিট বা পাশের সনদ
  • ড্রাইভিং লাইসেন্স
  • পাসপোর্ট
  • ম্যাজিস্ট্রেট দ্বারা স্বীকৃত অ্যাফিডেভিট

এই ডকুমেন্টগুলির মাধ্যমে আবেদনকারীর জন্মতারিখ যাচাই করা হবে।

কীভাবে আবেদন করবেন PAN Card-এর জন্য?

PAN Card-এর জন্য আবেদন করার প্রক্রিয়া এখনও অনলাইনে সহজ রাখা হয়েছে। আবেদন করতে গেলে প্রথমে NSDL-এর ওয়েবসাইটে যেতে হবে। তারপর Apply Online অপশনে গিয়ে Form 49A (Indian Citizen) নির্বাচন করতে হবে। এরপর নিজের ক্যাটাগরি ‘Individual’ বেছে নিয়ে নাম, জন্মতারিখ, মোবাইল নম্বর ও ইমেল আইডি দিতে হবে। ক্যাপচা পূরণ করে ফর্ম সাবমিট করলে একটি টোকেন নম্বর পাওয়া যাবে, যা সংরক্ষণ করে রাখা জরুরি। তারপর আধার OTP দিয়ে ভেরিফিকেশন করতে হবে, ঠিকানা ও অন্যান্য তথ্য পূরণ করতে হবে এবং অনলাইন পেমেন্ট সম্পন্ন করতে হবে। সবশেষে আবার OTP ভেরিফিকেশনের মাধ্যমে আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ হবে।

কেন এই পরিবর্তন?

সরকারের মতে, শুধুমাত্র আধার নির্ভর যাচাইয়ের ফলে কিছু ক্ষেত্রে জাল বা ভুল তথ্য জমা পড়ার সম্ভাবনা থাকছে। তাই জন্মতারিখ প্রমাণের জন্য অতিরিক্ত ডকুমেন্ট বাধ্যতামূলক করা হচ্ছে, যাতে পুরো প্রক্রিয়াটি আরও নির্ভুল ও নিরাপদ হয়। সব মিলিয়ে, ১ এপ্রিল থেকে PAN Card তৈরির নিয়ম কঠোর হতে চলেছে—তাই যারা এখনও আবেদন করেননি, তাদের জন্য এখনই সেরা সময়।

Rahit Roy

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026