Categories: দেশনিউজ

Pan Card: সাবধান প্যানকার্ড ব্যবহারকারীরা, এই কাজ না করলে জরিমানা হতে পারে ১০ হাজার টাকা

আজকালকার দিনে ব্যাংকিং পরিষেবা থেকে শুরু করে অন্যান্য অফিসিয়াল কাজকর্মের জন্য মাঝে মাঝেই দরকার পড়ে প্যান কার্ডের। আপনার কাছে যদি প্যান কার্ড না থাকে তাহলে আপনি যেকোনো সময় গুরুত্বপূর্ণ কাজের মাঝখানে আটকে যেতে পারেন। তবে মোটামুটি আজকাল সকলেই নিজের প্যান কার্ড বানিয়ে নিয়েছেন। আপনার কাছে যদি প্যান কার্ড থাকে তাহলে ব্যাংক জাতীয় যেকোনো কাজে সুবিধা পাওয়া যায়। তবে আপনার কাছে যদি প্যান কার্ড থাকে তাহলে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি কথা আপনাকে আজ জেনে নিতে হবে।

আজকে আমরা আপনাকে প্যান কার্ড সমন্ধে যেই কথাটি জানাবো তা না জানলে আপনার ১০ হাজার টাকা জরিমানা হতে পারে। জরিমানার হাত থেকে বাঁচতে এই প্রতিবেদনটি শেষ পর্যন্ত অবশ্যই করবেন। আশা করি সকলেই জানেন যে প্যান কার্ডের সাথে আধার কার্ড লিঙ্ক করা বাধ্যতামূলক করা হয়েছে। আপনি যদি সেই কাজ না করে থাকেন, তাহলে আপনাকে ভবিষ্যতে বিপদে পড়তে হবে।

এ প্রসঙ্গে সম্প্রতি আয়কর দপ্তর একটি টুইট করে জানিয়েছে যে প্যান কার্ড আধার কার্ডের সাথে লিংক করার শেষ তারিখ ৩১ ই মার্চ, ২০২৩। এরপর আর এই সময়সীমা বাড়ানো হবে না। ৩১ মার্চের মধ্যে প্যান কার্ডের সাথে আধার কার্ডের লিংক না করলে তা নিষ্ক্রিয় হয়ে যাবে। প্যান কার্ড অকেজো হয়ে গেলে আয়কর জমা বা ব্যাংকিং সংক্রান্ত সমস্ত কাজ করতে সমস্যায় পড়তে হবে। এছাড়া ৩০ ই জুন, ২০২৩ এর মধ্যে লিংক না করলে ৫০০ টাকার পরিবর্তে আরও বেশি জরিমানা দিতে হবে।

BharatBarta Desk

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026