নিউজ

দীপাবলীর আগে নতুন সুখবর, উৎসবের মরশুমে একাধিক রাজ্যে বাড়লো কর্মীদের মহার্ঘ ভাতা

আমাদের পার্টি শাসিত পাঞ্জাবে মহার্ঘ ভাতা বৃদ্ধি করা হলো এক ধাক্কায় ৬%। এই মহার্ঘ ভাতা বৃদ্ধি এক অক্টোবর থেকে কার্যকর হবে এবং এই সিদ্ধান্তের ফলে রাজ্য সরকারের লক্ষাদী কর্মী লাভবান হতে চলেছেন। তবে শুধুমাত্র পাঞ্জাব নয়, দীপাবলীর মরশুমের আগে বহু রাজ্যে রাজ্য সরকারি কর্মচারীদের মহার্ঘ ভাতা বৃদ্ধি করা হয়েছে।

উত্তরপ্রদেশ সরকার ১ জুলাই থেকে রাজ্য সরকারি কর্মচারী এবং পেনশন ভোগীদের জন্য মহার্ঘ ভাতা এবং DR বাড়িয়ে ৩৮ শতাংশ করে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। দীপাবলির উপহার হিসেবে রাজ্য সরকার ৬৯০৮ বোনাস দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। এই সপ্তাহের শুরুর দিকে হরিয়ানা সরকার কর্মচারীদের জন্য মহার্ঘ ভাতা বৃদ্ধি করেছিল। ১ জুলাই থেকে কার্যকর করা হচ্ছে এই বর্ধিত মহার্ঘ ভাতা। সরকার বিজ্ঞপ্তি জারি করে জানিয়েছে, মহার্ঘ ভাতা বৃদ্ধির ফলে ডিএ ৩৪ শতাংশ থেকে বেড়ে ৩৮ শতাংশ হয়েছিল সেই রাজ্যে। অক্টোবরের বেতনের সঙ্গে তিন মাসের এই বকেয়া মহার্ঘ ভাতা দেওয়া হবে বলে জানিয়েছে সরকার।

ছত্রিশগড়ের রাজ্য সরকারি কর্মচারীদের জন্য মহার্ঘ ভাতা ৫% বৃদ্ধি করা হয়েছে। এর ফলে রাজ্য সরকারি কর্মচারীদের মহার্ঘ ভাতা বেড়ে দাঁড়িয়েছে ৩৩ শতাংশ। এর ফলে প্রায় ৩.৮ লক্ষ্য রাজ্য সরকারি কর্মচারী উপকৃত হতে চলেছেন। ২০২২ সালের অক্টোবর মাস থেকে এই বর্ধিত মহার্ঘ ভাতা কার্যকর হতে চলেছে। ঝাড়খন্ড রাজ্য সরকার রাজ্য সরকারি কর্মচারীদের জন্য মহার্ঘ ভাতা এবং পেনশনভোগীদের ডি আর ৪ শতাংশ বৃদ্ধি করার সিদ্ধান্ত নিয়েছে। এই বছরের ১ জুলাই থেকে তা কার্যকর হতে চলেছে।

এর ফলে মহার্ঘ ভাতা ৩৪ শতাংশ থেকে বেড়ে ৩৮ শতাংশ হয়েছে। এই সিদ্ধান্তের ফলে প্রায় দুই লক্ষ রাজ্য সরকারি কর্মচারী এবং ১.৩৫ লক্ষ পেনশনভোগী উপকৃত হবেন বলে জানা যাচ্ছে। কেন্দ্রের হারে মহার্ঘ ভাতা বৃদ্ধি করার সিদ্ধান্ত নিয়েছে দিল্লি সরকার। এই আবহে দিল্লি সরকারের অধীনে কর্মরত কর্মচারীদের ডিএ চার শতাংশ বেড়ে ৩৮ শতাংশ করা হয়েছে। রাজস্থান সরকার রাজ্য সরকারি কর্মচারীদের জন্য মহার্ঘ ভাতা এবং পেনশন ভোগীদের DR বৃদ্ধি করেছে ৪ শতাংশ। এর ফলে তাদের মহার্ঘ ভাতা ৩৪ শতাংশ থেকে বেড়ে হয়েছে ৩৮ শতাংশ।

Nirajana Nag

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026