স্কুটি নিয়ে হাতিকে ধাক্কা ‘পাপা কি পরি’-র, ভিডিও দেখে হাসির রোল ইন্টারনেটে

বর্তমান সময়ে বিনোদনের অবিচ্ছেদ্য অঙ্গ হয়ে উঠেছে সোশ্যাল মিডিয়া। বিশ্বজুড়ে জনপ্রিয়তা পেয়েছে বিভিন্ন সোশ্যাল মিডিয়া সাইট যেমন ফেসবুক, ইনস্টাগ্রাম, টুইটার ইত্যাদি। করোনা পরিস্থিতিতে গৃহবন্দি অবস্থায় সকলের সময় কাটানোর মাধ্যম এই সোশ্যাল মিডিয়া। আসলে দুনিয়া ডিজিটালাইজেশনের পথে চলতে শুরু করায় ব্যবহার কমেছে টিভি, রেডিও এবং সংবাদপত্রের। সেই জায়গায় বিনোদনের অন্যতম পরিপূরক হয়ে উঠেছে এই সোশ্যাল মিডিয়া। স্মার্টফোনের স্ক্রিনে এক ক্লিক করলেই বিনোদনের বিস্তীর্ণ জগতে বিচরণ করতে পারে সকলেই।

বেশ কিছু বছর ধরে ইন্টারনেট দুনিয়াতে নতুন ট্রেন্ড হয়েছে শর্ট ভিডিও বানানো। সকলেই কোনো একটি ৩০ সেকেন্ডের মিউজিকের তালে নাচ, গান বা অভিনয় করে ভিডিও বানিয়ে সোশ্যাল মিডিয়াতে পোস্ট করতে থাকে। এই সমস্ত ভিডিও আজকাল নেটিজেনদের বেশ পছন্দের। আসলে কর্মব্যস্ত জীবনের মাঝে ছোট ছোট ভিডিও দেখে তার থেকে আনন্দ নেওয়া এখন অত্যন্ত সাধারণ হয়ে দাঁড়িয়েছে। সম্প্রতি এক যুবতীর স্কুটি চালানোর একটি ভিডিও ভাইরাল হয়েছে যা দেখে হাসি থামাতে পারবেন না আপনিও।

ইন্টারনেট দুনিয়াতে একটি অন্যতম জনপ্রিয় মিম হল ‘পাপা কি পরি’। আসলে এমনই একটি ভিডিও ফুটেজ ইন্টারনেট দুনিয়াতে ভাইরাল হয়েছে। এবারের ভাইরাল ভিডিওতে দেখা গিয়েছে ব্যস্ত রাস্তার মাঝে দাঁড়িয়ে রয়েছে একটি বিশাল হাতি। তার ওপরে একজন বসে ও আশেপাশে কয়েকজন আছে, হাতিকে হাঁটিয়ে নিয়ে যাওয়ার জন্য। তবে এরমাঝেই হটাৎ করে এক যুবতী স্কুটি নিয়ে ওই হাতির পায়ে সজোরে ধাক্কা মারেন। এতে পাশে এক লোক অনেকটা দূরে গিয়ে পড়েন এবং হাতিটি পালিয়ে যায়। যুবতীর এমন স্কুটি চালানো দেখে হাসির রোল উঠেছে ইন্টারনেট দুনিয়াতে।

BharatBarta Desk

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026