ব্যবসা-বানিজ্য ও অর্থনীতি

Business Idea: সরকারি সাহায্যে ব্যবসা করে মাসে কামান লাখ লাখ টাকা, জানুন ব্যবসার সবকিছু

কেন্দ্রীয় সরকার ১ জুলাই ২০২২ থেকে প্লাস্টিকের স্ট্রয়ের পাশাপাশি সিঙ্গেল ইউজ প্লাস্টিকের ব্যবহার সম্পূর্ণ নিষিদ্ধ করেছে। প্লাস্টিক স্ট্র ব্যবহার করা হয় প্যাকেজ করা পানীয় থেকে শুরু করে যেকোনো তরল পদার্থ খাওয়ার ক্ষেত্রে। সেখানেই এবারে, প্লাস্টিকের স্ট্র ব্যবহারে নিষেধাজ্ঞা থাকায় কাগজের স্ট্রয়ের চাহিদা ব্যাপকভাবে বেড়েছে বাজারে। কাগজের স্ট্রয়ের ক্রমবর্ধমান চাহিদার কারণে এর উৎপাদন বড় ব্যবসায় রূপ নিচ্ছে। এমতাবস্থায়, কাগজের স্ট্র তৈরির ব্যবসা একটি ভাল বিকল্প হতে পারে এবং এর মাধ্যমে লাখ টাকা আয় করতে পারেন আপনি।

খাদি এবং গ্রাম শিল্প কমিশন (KVIC) কাগজের স্ট্র তৈরির উপরে একটি প্রকল্প প্রতিবেদনও তৈরি করেছে সম্প্রতি। এ প্রতিবেদনে বলা হয়েছে, কাগজের স্ট্র তৈরির ব্যবসা শুরু করার আগে সরকারের অনুমোদন ও নিবন্ধন প্রয়োজন হবে। এই প্রকল্পের জন্য, জিএসটি রেজিস্ট্রেশন, উদ্যোগ আধার নিবন্ধন (ঐচ্ছিক), পণ্যের ব্র্যান্ড নাম এবং প্রয়োজন হলে, রাজ্য দূষণ নিয়ন্ত্রণ পর্ষদের কাছ থেকে একটি ট্রেডমার্ক এবং এনওসি প্রয়োজন হবে।

কাগজের স্ট্রয়ের প্রকল্পের খরচ

KVIC-এর মতে, কাগজের স্ট্র তৈরির ব্যবসার প্রকল্প ব্যয় ১৯.৪৪ লক্ষ টাকা। এর মধ্যে আপনার পকেট থেকে খরচ করতে হবে মাত্র ১.৯৪ লক্ষ টাকা। বাকি ১৩.৫ লক্ষ টাকার মেয়াদী ঋণ নিতে পারেন আপনি এবং কার্যকরী মূলধনের জন্য ৪ লক্ষ টাকা অর্থায়ন হতে পারে৷ ৫ থেকে ৬ মাসের মধ্যে এই ব্যবসা শুরু করা যাবে। একটি ব্যবসা শুরু করতে, আপনি PM মুদ্রা ঋণ প্রকল্প থেকেও ঋণ নিতে পারেন।

কাগজের স্ট্রয়ের কাঁচামালে তিনটি জিনিসের প্রয়োজন হয়। এর জন্য ফুড গ্রেড পেপার, ফুড গ্রেড গাম পাউডার এবং প্যাকেজিং উপাদান প্রয়োজন। এছাড়াও, একটি কাগজের স্ট্র তৈরির মেশিনের প্রয়োজন হবে, যার দাম প্রায় ৯ লাখ টাকা। এছাড়া অন্যান্য যন্ত্রপাতির জন্য প্রায় ৫০,০০০ টাকা খরচ হবে।

কত উপার্জন করা যাবে

কাগজের স্ট্র তৈরির ব্যবসায় আয় হতে পারে লাখ লাখ টাকা। KVIC রিপোর্ট অনুসারে, আপনি যদি প্রয়োজনের ৭৫% ক্ষমতার সাথেও কাগজের স্ট্র তৈরি করা শুরু করেন, তাহলে আপনার মোট বিক্রি হবে ৮৫.৬৭ লক্ষ টাকা। এর মধ্যে সমস্ত খরচ এবং ট্যাক্স নেওয়ার পরে, বার্ষিক আয় হবে ৯.৬৪ লক্ষ টাকা। অর্থাৎ প্রতি মাসে ৮০ হাজার টাকার বেশি আয় হবে আপনার এই ব্যবসায়।

Nirajana Nag

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026