বিনোদন

‘পরম সুন্দরী’ গানে বিধায়ক তথা অভিনেত্রী জুনের তুমুল নাচ! সঙ্গ দিলেন জিৎের ‘সাথী’ নায়িকা

টলিউডের এভারগ্রিন নায়িকার মধ্যে একজন। এই অভিনেত্রীকে দেখলে মনে হবেনা সদ্য ৫১’র গণ্ডি মাস কয়েক আগেই পার করেছেন অভিনেত্রী। সদ্যই নতুন দায়িত্ব পেয়েছেন অভিনেত্রী। অভিনয়ের পাশাপাশি ইনি এখন সাধারণ মানুষের বিধায়ক। হ্যাঁ ঠিক ধরেছেন অভিনেত্রী জুন মালিয়ার কথা বলছি। চলতি বছর বিধানসভা ভোটের প্রাক্কালে তৃণমূলে সরাসরি যোগদান করেন। আর দলে প্রবেশ করতেই ভোটে লড়াই করার টিকিট পান। মেদিনীপুরের হয়ে টিকিটে লড়েছিলেন জুন আর পেয়েছেন সহজ জয়। আপতত মেদিনীপুরের বিধায়ক হিসাবে নিজের দায়িত্ব পালনে ব্যস্ত জুন।

শত ব্যস্ততার মাঝেও নিজের প্রিয়জনেদের জন্য কোয়ালিটি সময় দিতে ভোলেননা৷ সকলেই জানেন, জুন মালিয়ার সঙ্গে গভীর বন্ধুত্ব অভিনেত্রী প্রিয়াঙ্কা উপেন্দ্রর। হ্যাঁ, যিনি একটা গভীর সময় টলিউড কাঁপিয়েছেন প্রিয়াঙ্কা ত্রিবেদী নামে। যে কিনা জিৎের বিপরীতে ‘সাথী’ ছবিতে অভিনয় করে তুমুল জনপ্রিয় হয়েছিলেন। সেই অভিনেত্রী দক্ষিণী সুপারস্টার উপেন্দ্র রাও-এর সাথে সাত পাকে বাঁধা পড়েন। প্রিয়াঙ্কা বিয়ের পর প্রায় এক দশকেরও বেশি সময় বাংলা ছবিতে কাজ করেননি। বরং তিনি নিজের সংসারকে মন দিয়েছেন।

তবে টলিউডে অভিনয় না করলেও টলিপাড়ার কিছু কাছের মানুষদের সঙ্গে এখনো সুসম্পর্ক আছে প্রিয়াঙ্কার। তাঁদের সাথে বন্ধুত্বের ডোর খুব মজবুত। সম্প্রতি কলকাতায় হাজির হয়েছেন প্রিয়াঙ্কা। জানা গিয়েছে ‘মাস্টার অংশুমান’ ছবির দিয়ে ফের টলিউডে কামব্যাকও করতে চলেছেন বিংশ শতাব্দীর এই অভিনেত্রী। তার মাঝেই জুন মালিয়ার সঙ্গে সময় কাটাতে দেখা গেল তাঁকে। আর সেই আড্ডার ফাঁকেই দুই সখী জনপ্রিয় হিন্দি ছবি ‘মিমি’ সিনেমার ভাইরাল গান ‘পরম সুন্দরী’র তালে তাল মেলাতে দেখা গেল দুজনকে। 

ছবির ক্যাপশনে প্রিয়াঙ্কা লিখেছেন, ‘আমার প্রিয় পরম সুন্দরী জুনের সঙ্গে’। এই নাচেএ ভিডিয়োতে দেখা গেল বেগুনি-সাদা কাফতানে রয়েছে। আর প্রিয়াঙ্কার পরণে রয়েছে কালো প্রিন্টেট লং ড্রেসে। দুই বন্ধুর স্টেপ দেখার মতো। ভিডিও শেয়ার হতেই নিমেষে ভাইরাল। বিধায়ক হওয়ার পর ফের কাজে ফিরছেন জুন।।পরিচালক পীযূষ গঙ্গোপাধ্যায়ের ছবি ‘জালবন্দি’র সঙ্গে শ্যুটিং করছেন এছাড়াও অরিন্দম শীলের ‘খেলা যখন’-এ গুরুত্বপূর্ণ ভূমিকায় দেখা যাবে জুনকে।

Pritisha Dey

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026