নিউজ

মন কি বাত অনুষ্ঠান নিয়ে ফের মোদীকে খোঁচা রাহুল গান্ধীর

নয়াদিল্লি: একবার ফের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে নিশানা করে কটাক্ষ করলেন কংগ্রেসের প্রাক্তন সভাপতি রাহুল গান্ধী। ৬৮তম ‘মন কি বাত’ অনুষ্ঠানে জাতীয় শিক্ষানীতির বিষয়ে মন্তব্য করার পরেই তাকে  ফের ব্যাঙ্গবানে নিশানা করেন রাহুল গান্ধী।  ভারতের এই টালমাটাল পরিস্থিতির মাধ্যমেই ৬৮তম “মন কি বাত” অনুষ্ঠানে জাতীয় শিক্ষানীতির বিষয়ে জোর দেওয়ার কথা বললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

তিনি জানান, দেশে খুব শিগগিরই তৈরি হবে খেলনা হাব। তার বক্তব্য অনুযায়ী, “খেলনা তৈরির শিল্পেও ভারতবর্ষকে আত্মনির্ভর হতে হবে,  খেলনা শুধু বিনোদনের শর্তপূরণ করেনা। এদিন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী  আরও বলেন, “শিশুমনে সৃজনশীলতার প্রসার ঘটাতেও অগ্রণী ভূমিকা রয়েছে খেলনার।

শিশুদের জন্য আরও বিপুল পরিমাণে খেলনা তৈরি করতে এগিয়ে আসতে হবে দেশকেই। বর্তমান বিশ্বের অন্যান্য দেশের তুলনায় খেলনা শিল্পে ভারতের লগ্নি অনেকটাই কম। অন্যান্য দেশগুলি খেলনা শিল্পে ভারতের তুলনায় আরও বেশি লগ্নি করে থাকে। খেলনা আর খেলার মধ্যে দিয়েই শিশুদের পড়াশোনার ব্যাপের আরও আগ্রহী করে তুলতে হবে”।

আর এর পরেই রাহুল গান্ধী প্রধানমন্ত্রী মোদীর মন কী বাত অনুষ্ঠানকে নিয়ে অনতিবিলম্বেই ট্যুইট করেন। তিনি লেখেন, “প্রধানমন্ত্রী পরীক্ষা নিয়ে আলোচনা করুন, এটাই চেয়েছিলেন নিট ও জয়েন্টের পরীক্ষার্থীরা। কিন্তু প্রধানমন্ত্রী খেলনা নিয়ে কথা বললেন”।  #Mann_Ki_Nahi_Students_Ki_Baat এই হ্যাশট্যাগটাও লিখেছেন প্রাক্তন কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী। কিছুদিন ধরেই নিট আর জেইই পরীক্ষাকে কেন্দ্র করে কেন্দ্রীয় সরকারকে নিয়ে একাধিকবার সুর চড়িয়েছেন বিরোধীপক্ষরা। তাদের মতে দেশে শিক্ষার্থীদের কথা একটু ভেবে দেখা উচিৎ কেন্দ্রীয় সরকারের। এবার সেই নিয়ে নতুন করে আরও একবার কটাক্ষ করলেন রাহুল গান্ধী।

 

 

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026