বিনোদন

৩ মাসের গর্ভবতী পরিণীতি চোপড়া? বেবি বাম্পের এমন ছবি সামনে এসেছে, দেখুন

গত বছর দীর্ঘদিনের প্রেমিক ও আপ নেতা রাঘব চাড্ডা (Raghav Chadda)-র সাথে সাতপাকে বাঁধা পড়েছেন পরিণীতি চোপড়া (Parineeti Chopra)। পরিণীতি অভিনীত শেষ ফিল্ম ‘মিশন রানিগঞ্জ’-এর পর তাঁকে আর বড় পর্দায় দেখা যায়নি। তাঁর ঘনিষ্ঠ মহল সূত্রে জানা গিয়েছে, পরিণীতি আপাতত বলিউড থেকে কিছুটা বিরতি চান। যদিও পাপারাৎজিদের একাংশের স্পটলাইট সবসময়ই রয়েছে তাঁর দিকে। কিন্তু পরিণীতির এই সিদ্ধান্তে অনেকেই মনে করছেন, তিনি অন্তঃসত্ত্বা। এমনকি অনেকের মতে, বিয়ের আগেই অন্তঃসত্ত্বা হয়ে পড়েছিলেন পরিণীতি। কয়েকটি বি গ্রেড ইউটিউব চ্যানেল সোশ্যাল মিডিয়ায় প্রচার করছে, অভিনেত্রী প্রকৃতপক্ষে তিন মাসের অন্তঃসত্ত্বা। এই ঘটনায় রাঘব কোনো প্রতিক্রিয়া না জানালেও যথেষ্ট ক্ষুব্ধ পরিণীতি।

বর্তমানে তিনি কোনো ফিল্মে অভিনয় করছেন না। তবে ফিটনেস সচেতন পরিণীতি। নায়িকা জানিয়েছেন, প্রচুর জাঙ্ক ফুড খাওয়ার কারণে তাঁর ওজন ষোল কেজি বেড়ে গিয়েছে। তবে এখানেও রয়েছে সারপ্রাইজ। তাঁর নতুন ফিল্ম ‘চমকিলা’-র জন্য ওজন বাড়াতে হয়েছিল পরিণীতিকে। এই ফিল্মের জন্য পরিণীতিকে গত ছয় মাসে মোট পনের কেজি ওজন বাড়াতে হয়েছে। ফিল্মের জন্য প্লে ব্যাক করতে হয়েছে পরিণীতিকে। এই কারণে প্রায় রোজই তাঁকে যেতে হত বিশিষ্ট সঙ্গীত পরিচালক এ.আর.রহমান (A.R.Rahman)-এর রেকর্ডিং স্টুডিওতে। পরিণীতি জানিয়েছেন, গত ছয় মাস ধরে তিনি এ.আর.রহমানের স্টুডিওতে যাতায়াত করেছেন ও বাড়িতে জাঙ্ক ফুড অর্ডার করে আনিয়েছেন এবং খেয়েছেন। তবে সবটাই ঘটেছে শুধুমাত্র ‘চমকিলা’-র জন্য।

1988 সালে পঞ্জাবের বিখ্যাত গায়ক অমর সিং চমকিলা (Amar Singh Chamkila), তাঁর স্ত্রী অমরজ্যোত (Amarjyot) ও তাঁদের ব্যান্ড ট্রুপের দুই সদস্যকে হত্যা করা হয়েছিল। কিন্তু এই নৃশংস হত্যাকাণ্ডের নেপথ্যে কে বা কাদের হাত ছিল তা এখনও রহস্য। এই ঘটনা অবলম্বনে তৈরি হয়েছে ‘চমকিলা’। ফিল্মে অমর সিং চমকিলার চরিত্রে অভিনয় করছেন দিলজিত দুসাঞ্জ (Diljeet Dosanjh)। এই ফিল্মটি পরিচালনা করছেন ইমতিয়াজ আলি (Imtiaz Ali)। ‘চমকিলা’-র সঙ্গীত পরিচালনা করছেন এ.আর.রহমান।

খুব শীঘ্র নেটফ্লিক্সে স্ট্রিম হতে চলেছে ‘চমকিলা’। তবে পরিণীতি মুখ খুলেছেন তাঁর অন্তঃসত্ত্বা হওয়ার গুঞ্জন নিয়েও। এই গুঞ্জন নেহাতই গুজব তা জানিয়ে পরিণীতি বলেছেন, তিনি ও রাঘব একটি সন্তান দত্তক নিতে চান। বর্তমানে রীতিমত ওয়ার্কআউটের মাধ্যমে বাড়তি ওজন কমাতে ব্যস্ত পরিণীতি। আপাতত অন্তঃসত্ত্বা হওয়ার পরিকল্পনা নেই তাঁর বলে জানিয়েছেন নায়িকা।

Note: প্রতিটি ছবি প্রতীকী (ছবির উৎস: গুগল)

Disclaimer: ওয়েবসাইট থেকে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে এই খবরটি তৈরি করা হয়েছে। bharatbarta তার পক্ষ থেকে এটি নিশ্চিত করে না।

Sourish Das

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026