বিয়ের পরেই মালদ্বীপে অন্য মেজাজে Parineeti Chopra, স্বামীকে ছেড়ে কার সাথে সময় কাটাচ্ছেন?

চলতি বছরের ২৪’শে সেপ্টেম্বর ধুমধাম করে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছেন পরিণীতি চোপড়া ও রাঘব চাড্ডা। বিয়ের অনুষ্ঠানের পাশাপাশি রিসেপশনেও নজর কেড়েছেন তারা। অবশ্য সেইসমস্ত ঝলকই মিলেছে সোশ্যাল মিডিয়ার পাতায়। দীর্ঘদিনের বন্ধুকেই নিজের জীবনসঙ্গী হিসাবে বেছে নিয়েছেন অভিনেত্রী। সেকথা অবশ্য তার কথা থেকেই জানা গিয়েছে। বিয়ের পর থেকে প্রায়ই নিজেদের একাধিক বিয়ের ঝলক শেয়ার করে নিয়ে চর্চায় উঠে এসেছেন এই তারকা দম্পতি।

দু’দিন আগে ‘পিআর বলিউড’ নামের ইউটিউব চ্যানেল থেকে পরিণীতি চোপড়ার বেশ কিছু ঝলক প্রকাশ করা হয়েছে, যেখানে অভিনেত্রীকে মালদ্বীপে সময় কাটাতে দেখা গিয়েছে। এই ঝলক দেখে অনেকেই মনে করছেন, বিয়ের পর স্বামী রাঘব চাড্ডার সাথে মধুচন্দ্রিমায় মালদ্বীপে গিয়েছেন অভিনেত্রী। ক্যামেরার দিকে পিঠ করে উপযুক্ত জল পোশাকে ছবি তুলেছিলেন অভিনেত্রী। হাতে চূড়াও ছিল তার। তবে ছবিতে দেখা যায়নি রাঘবকে। একাংশের মত, তিনিই অভিনেত্রীর এই ছবিটি তুলে দিয়েছেন। অবশ্য এই প্রসঙ্গে সাফাই দিয়েছেন খোদ অভিনেত্রী।

খুব সম্প্রতি নিজের এই শেয়ার করে নেওয়া ঝলকের সূত্রে অভিনেত্রী জানিয়েছেন তিনি নিজের বন্ধুদের সাথে মালদ্বীপে ছুটি কাটাতে গিয়েছেন। এটি তার হানিমুন পর্ব নয়। তবে অভিনেত্রীর এই স্পষ্ট জবাব সত্ত্বেও বেশিরভাগ মনে করছেন মালদ্বীপে এখন রাঘবের সাথেই সময় কাটাচ্ছেন তিনি। অন্যদিকে রাঘব চাড্ডা নিজের সোশ্যাল মিডিয়ার পাতায় এই সংক্রান্ত কোনো ছবিই শেয়ার করেননি।

উল্লেখ্য কয়েকদিন আগে একেবারে নতুন বউয়ের সাজে র‍্যাম্পে হেঁটেছিলেন অভিনেত্রী। অফহোয়াইট ডিজাইনার শাড়িতে, নিউড মেকাপে মঞ্চে ক্যামেরার সামনে উপস্থিত হয়েছিলেন তিনি। হাতে চূড়া, সিঁথিতে সিঁদুর ও গলায় মূল্যবান নেকলেস ছিল অভিনেত্রীর। সেই ঝলক অবশ্য অভিনেত্রী নিজেই নিজের সোশ্যাল মিডিয়ার পাতায় শেয়ার করে নিয়ে নজর কেড়েছেন। এই মুহূর্তে নিজের এই র‍্যাম্প লুক নিয়েও একাংশের মাঝে চর্চিত হচ্ছেন অভিনেত্রী। পাচ্ছেন প্রশংসাও।

Devparna Acharya

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026