বলিউড

Parineeti-Raghav Engagement: অবশেষে বিয়ের পিঁড়িতে পরিণীতি, সম্পর্কের গুঞ্জনে শিলমোহর দিয়েছিলেন আগেই

এই মুহূর্তে গোটা মিডিয়ামহলে শোরগোল ফেলেছে পরিণীতি চোপড়ার বাগদানের সংবাদ। জানা গিয়েছে, খুব শীঘ্রই আম আদমি পার্টির সাংসদ রাঘব চাড্ডার সাথে নিজের বাগদান পর্ব সারতে পারেন অভিনেত্রী। এখন প্রায়ই মুম্বাইতেই একসাথে ধরা দিচ্ছেন তারা। এই মুহূর্তে একাধিকবার ডিনার ডেটে দেখা মিলেছে তাদের, লাঞ্চ ডেটেও দেখা দিচ্ছেন তারা। অবশ্য ইতিমধ্যেই তার একাধিক ঝলক পাপারাজিৎদের সূত্র ধরে প্রকাশ পেয়েছে সোশ্যাল মিডিয়ার পাতায়। শোনা যাচ্ছে, চলতি মাসের মাঝামাঝি সময়ই সুখবর দিতে চলেছেন এই জুটি।

এপ্রিল মাসেই অভিনেত্রীর সাথে সম্পর্কের কথায় শিলমোহর দিয়েছিলেন রাঘব চাড্ডা। পাশাপাশি নিজেদের কাটানো একাধিক মুহূর্তের ঝলকও নিজের সোশ্যাল মিডিয়ার পাতায় শেয়ার করে নিয়েছিলেন অভিনেত্রী, যা খুব স্বাভাবিকভাবেই নজর এড়ায়নি কারোরই। সূত্র মারফত খবর মিলেছে, আগামী ১৩’ই মে একেবারে ঘনিষ্ঠ মহলের উপস্থিতিতেই নিজেদের বাগদানপর্ব সারবেন পরিণীতি-রাঘব। ইতিমধ্যেই আম আদমি পার্টির নেতা সঞ্জীব অরোরা তাদের নতুন শুরুর জন্য আগাম শুভেচ্ছা জানিয়েছেন।

রাঘব চাড্ডা ও পরিণীতি চোপড়ার সম্পর্ক নিয়ে মিডিয়ার পাতায় গুঞ্জন বহুদিনের। দীর্ঘদিনের ভালো বন্ধু তারা। লন্ডন স্কুল অফ ইকোনমিক্সে একসাথে পড়াশোনাও করেছেন তারা। তবে এতদিন নিজেদের সম্পর্ককে গোপনেই রেখেছিলেন পরিণীতি-রাঘব। বলাই বাহুল্য, এই মুহূর্তে গোটা মিডিয়ামহল মেতে রয়েছে এই তারকা জুটির আসন্ন বাগদানপর্ব নিয়ে। অপেক্ষায় রয়েছেন বাগদানপর্বের ঝলকের জন্যও।

Devparna Acharya

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026