আগামিকাল থেকে শুরু হতে চলেছে বাদল অধিবেশন। করোনা পরিস্থিতিতে বাদল অধিবেশন শুরু হওয়ার আগে থেকেই বেশ কিছু নজিরবিহীন সিদ্ধান্ত নেওয়া হচ্ছে। কিন্তু এই অধিবেশনের আগেই কার্যপ্রণালী নিয়ে সর্বদল বৈঠক বাতিল করেন লোকসভার অধ্যক্ষ ওম বিড়লা।
এই বৈঠকে সাধারণত কোন কোন বিল পেশ করা হবে, তার একটা সর্বসম্মত খসড়া করা হয়েছে। কিন্তু বিরোধিরা ইতিমধ্যেই সর্বদল বৈঠক না ডেকে অধিবেশন শুরু হওয়া নিয়ে অসন্তোষ প্রকাশ করেছেন। লোকসভা এবং রাজ্যসভার অধিবেশন ভিন্ন সময়ে শুরু হবে।
প্রথম দিন থেকে শুরু হবে সকাল ৯টা থেকে দুপুর ১টা এবং বাকি দিনগুলি বিকেল ৩টে থেকে সন্ধে ৭টা পর্যন্ত চলবে এই লোকসভার অধিবেশন। সূত্রের খবর অনুযায়ী কেন্দ্র এই অধিবেশনে আনতে পারে ২৩ বিল। যার মধ্যে ১৭ টি বিল পাশ করানোর চেষ্টা চালাবে সরকার বলে মত অনেকের। শেষ পর্যন্ত কি হয় এখন সেটাই দেখার অপেক্ষা।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…