নিউজ

ভাত খাসির মাংসের দাবী পার্থর, অর্পিতার আবদার ব্ল্যাক কফি ও ড্রাই ফ্রুটস, ED হেফাজতে সারাদিন কি খাচ্ছেন দুজনে?

গোটা রাজ্য রাজনীতি এখন উত্তাল শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় প্রাক্তন মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় এবং তার ঘনিষ্ঠ অর্পিতা মুখোপাধ্যায়ের গ্রেফতারি প্রসঙ্গ নিয়ে। বঙ্গবাসী এখন মজেছেন পুরো সিনেমার ছকে কষা পার্থর জীবনী নিয়ে। কারণ এত নগদ টাকার ধারণা তো শুধুমাত্র কল্পনার সিনেমার জগতেই পাওয়া যায়। এর মাঝেই অনেকের প্রশ্ন ইডি হেফাজতে কি খাবার পাচ্ছেন পার্থ চট্টোপাধ্যায় এবং অর্পিতা মুখোপাধ্যায়? জানিয়ে রাখি, রক্তে শর্করার মাত্রা বেশি থাকলেও প্রাক্তন মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় ভাত ও খাসির মাংস খেতে চাইছেন। অন্যদিকে পার্থঘনিষ্ঠ অর্পিতার দাবি ব্ল্যাক কফি এবং ড্রাই ফ্রুটসের। তবে ইডি এই সমস্ত দাবি মানছে না। বরং দুজনের শরীর স্বাস্থ্যের কথা মাথায় রেখে তৈরি হয়েছে নতুন ডায়েট চার্ট। সেই অনুযায়ী দৈনন্দিন তাদের খাবার দেওয়া হচ্ছে।

ইডি সূত্রে জানা গিয়েছে, পার্থ চট্টোপাধ্যায়কে ঘুম থেকে ওঠার পরপরই প্রথমে দেওয়া হয় লিকার চা এবং দুটি ক্রিম কেকার বিস্কুট। ব্রেকফাস্ট এর সময় দেওয়া হচ্ছে ওটসের খিচুড়ি। ঘন্টাখানেক বাদে দেওয়া হচ্ছে দু রকমের ফল। গত রবিবার দুপুরে প্রাক্তন মন্ত্রী নাকি খাসির মাংস এবং ভাত খেতে চেয়েছিলেন। তবে তাকে মুরগির মাংস খেতে দেওয়া হয়েছিল। এরপর তাকে ফলের রস দেওয়া হয়। বিকেলের দিকে পার্থবাবু তেলেভাজা খাওয়ার আবদার করলেও ইডি তাকে বিস্কুট খেতে দিয়েছিল। এরপর রাতে দুটি রুটি এবং তরকারি দেওয়া হয়েছিল প্রাক্তন মন্ত্রীকে।

অন্যদিকে, অর্পিতা মুখোপাধ্যায়ের দিন শুরু হচ্ছে চিনি ছাড়া লিকার চা দিয়ে। ব্রেকফাস্টে খাচ্ছেন ব্রাউন ব্রেড, ডিম সেদ্ধ এবং কলা। দুপুরে ভাত, রুটি, ডাল, তরকারি এবং মাছ দিয়ে পেট ভরাচ্ছেন অর্পিতা। সন্ধ্যেবেলা এক কাপ চা এবং বিস্কুট দেওয়া হচ্ছে তাঁকে। এছাড়া রাতে দুটি রুটি এবং তরকারি দেওয়া হচ্ছে। অর্পিতা ড্রাই ফুটস ও ব্ল্যাক কফির আবদার করলেও তা শোনা হয়নি।

প্রসঙ্গত উল্লেখ্য, আদালতের নির্দেশমতো প্রত্যেক ৪৮ ঘন্টা অন্তর অন্তর পার্থ চট্টোপাধ্যায় এবং অর্পিতা মুখোপাধ্যায়ের স্বাস্থ্য পরীক্ষা করা হচ্ছে। এছাড়া লকআপে তাদের গতিবিধি নজর রাখার জন্য সিসিটিভি লাগানো হয়েছে। প্রথমের দিকে পার্থ চট্টোপাধ্যায় ভাত ছাড়া কিছু না খাওয়ার পণ করলেও অর্পিতার মিষ্টি ধমকে ইডির ডায়েট চার্ট অনুযায়ী এখন খাবার খাচ্ছেন পার্থবাবু।

Nirajana Nag

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026