পলিটিক্স

এসএসকেএমে নিয়ে যাওয়া হল পার্থ চট্টোপাধ্যায়কে, হুইল চেয়ারে বসে হাসপাতালে পৌঁছলেন মন্ত্রী

২৭ ঘন্টা ম্যারাথন জেরার পরে অবশেষে শনিবার সকালে গ্রেফতার হয়েছেন রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। তবে গ্রেফতারের আগে শনিবার সকালে অসুস্থতা বোধ করতে থাকেন পার্থ। তখনই এসএসকেএম থেকে চিকিৎসকদের একটি বিশেষ দল এসে তার স্বাস্থ্য পরীক্ষা করে। তারপরে পার্থকে নিজেদের হেফাজতে নিয়েছিল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। তবে ব্যাঙ্কশাল কোর্টে তোলার আগে পুনরায় তার মেডিকেল চেকআপ করা হয়। এদিকে শনিবারও জেরা চলাকালীন সময় পার্থর রুটিন চেকআপ করেছিলেন চিকিৎসকরা। এদিকে ব্যাঙ্কশাল কোটে বিচারক পার্থর দুদিন ইডি হেফাজতের নির্দেশ দিয়েছেন।

তবে পার্থর আইনজীবীরা জানিয়েছেন তার শারীরিক অসুস্থতা ক্রমেই বেড়ে চলেছে। বুকে ব্যথার পরিমাণ বেড়েছে। তারপরেই পার্থক্যের রাজ্যের কোন সুপারস্পেশালিটি হাসপাতালে নিয়ে যাবার জন্য ব্যাঙ্কশাল কোর্টে লিখিত আবেদন করেন পার্থর আইনজীবীরা। তাদের এই আবেদনে সাড়া দিয়েছে আদালত। তদন্তকারী আধিকারিকদের দ্রুত পার্থকে হাসপাতালে ভর্তি করানোর নির্দেশ দেওয়া হয়েছে। অন্যদিকে এই মামলায় পরবর্তী হিয়ারিং আগামী ২৫ জুলাই। ফের আদালতে হাজির হবার কথা রয়েছে পার্থ চট্টোপাধ্যায়ের। সেদিনও যে হাসপাতালে প্রাক্তন শিক্ষামন্ত্রীকে ভর্তি করা হবে তাদের কোর্টে পার্থ চট্টোপাধ্যায়ের শারীরিক অবস্থা একটি রিপোর্ট দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। বর্তমানে এসএসকেএম এর কার্ডিওলজি বিভাগে নিয়ে যাওয়া হয়েছে পার্থ চট্টোপাধ্যায় কে।

এসএসকেএমে গিয়ে সরাসরি কার্ডিওলজি বিভাগে ভর্তি হওয়ার কথা রয়েছে পার্থ চট্টোপাধ্যায়ের। আদালত থেকে ইতিমধ্যেই পার্থ চট্টোপাধ্যায়কে এসএসকেএম হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। হুইল চেয়ারে বসে হাসপাতালে পৌঁছেছেন মন্ত্রী। এখানেই তার ডাক্তারি পরীক্ষা হবে।

Nirajana Nag

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026