পলিটিক্স

‘কেউ ছাড়া পাবে না’, আদালতে দাঁড়িয়েই মন্তব্য পার্থ চট্টোপাধ্যায়ের, কাকে নিশানা করলেন পার্থ?

গ্রেপ্তার হওয়ার পর থেকেই কার্যত নিরবতা পালন করছিলেন তৃণমূলের প্রাক্তন মহাসচিব পার্থ চট্টোপাধ্যায়। মাঝে সংবাদমাধ্যমে ষড়যন্ত্রের অভিযোগ করলেও, তদন্তে অসহযোগিতা করছেন বলে অভিযোগ উঠছিল লাগাতার। তবে সেই আবহে এবার নতুন ইঙ্গিত পূর্ণ মন্তব্য করলেন রাজ্যের প্রাক্তন মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। বৃহস্পতিবার আদালতে জামিনের আবেদন করেন তিনি। আর সেখানেই তিনি বলেন, ‘কেউ ছাড়া পাবে না।’

স্কুল শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় গ্রেফতার হয়েছেন রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। তার ঘনিষ্ঠ অর্পিতা মুখোপাধ্যায়ের বাড়ি থেকে উদ্ধার হয়েছে কোটি কোটি টাকা গহনা এবং বেশ কিছু বিদেশী মুদ্রা। দুজনে যৌথ সম্পত্তির হদিস মিলেছে বহু জায়গায়। তাদের সম্পর্ক নিয়ে কাটা ছেঁড়া চলছে ইতিমধ্যেই। এবার সেখানেই নগর দায়রা আদালতে পার্থ চট্টোপাধ্যায়কে পেশ করলো কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা ইডি। সেখানেই তার আইনজীবীরা জামিনের আবেদন জানিয়েছেন। ইডির তরফে এই জামিনের আবেদনের তীব্র বিরোধিতা করা হয়। তবে সেখানেই হাত জোড় করা অবস্থায় দেখা যায় পার্থ চট্টোপাধ্যায়কে। প্রসঙ্গত উল্লেখ্য, এদিন আদালতে শুধুমাত্র পার্থ চট্টোপাধ্যায় নয় তার সঙ্গে ছিলেন অর্পিতা মুখোপাধ্যায়ও। তিনি চলে যাওয়ার পরে পার্থ চট্টোপাধ্যায়কে নিয়ে আসা হয়। হাতজোড় করে দাঁড়িয়ে থাকতে দেখা যায় তাকে। বিচারকরা তাকে লকআপে নিয়ে যাবার নির্দেশ দেন।

সেইমতো পুলিশ তাকে নিয়ে এগিয়ে যাবার সময় মুখ ঘুরিয়ে পার্থ চট্টোপাধ্যায় বলেন, ‘কেউ ছাড়া পাবে না।’ তাহলে কাকে উদ্দেশ্য করে এই মন্তব্য করলেন তৃণমূলের প্রাক্তন মহাসচিব? ইতি মধ্যেই এই বিষয়টি নিয়ে শুরু হয়েছে জল্পনা। অন্যদিকে, পার্থ চট্টোপাধ্যায়ের আইনজীবীরা এদিন আদালতে জানিয়েছেন, হিমোগ্লোবিনের মাত্রা কমেছে পার্থ চট্টোপাধ্যায়ের। ক্রিয়েটিনিন বেড়েছে। শৌচাগারে যেতে পারছেন না। গ্রেফতার হবার আগে পর্যন্ত সুস্থ ছিলেন পার্থ। এদিক ওদিক যেতে পারছিলেন। অন্যদিকে, ইডি পাল্টা জানিয়েছে, পার্থ চট্টোপাধ্যায় যদি অসুস্থ হতেন তাহলে তিনি জেল সুপারকে জানাতেন। অসুস্থ হলে অবশ্যই ওষুধের ব্যবস্থা করা হবে। ভুবনেশ্বর এইমস আগেই জানিয়েছিল এই বয়সে এই সমস্ত শারীরিক সমস্যা অত্যন্ত স্বাভাবিক।

তবে উল্লেখ্যনীয় বিষয়টি হলো, পার্থ চট্টোপাধ্যায়ের আইনজীবীরা তার হয়ে জামিনের আবেদন দায়ের করলেও, অর্পিতা মুখোপাধ্যায়ের আইনজীবীরা কোন জামিনের আবেদন করেননি। দুর্নীতি মামলায় পার্থকে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা গ্রেপ্তার করার পর তার সঙ্গে দূরত্ব বৃদ্ধি করেছে তৃণমূল কংগ্রেস। তাকে মন্ত্রীত্ব থেকে সরিয়ে দেওয়া হয়েছে। তুলে দেওয়া হয়েছে তৃণমূল মহাসচিব পদ। এমনকি পার্থ চট্টোপাধ্যায়ের জন্য পুরো দলকে লজ্জার মুখে পড়তে হয়েছে বলে জানিয়েছে তৃণমূল কংগ্রেস। তারই মধ্যে, এবারে একটি বিশেষ ইঙ্গিতপূর্ণ মন্তব্য করলেন পার্থ চট্টোপাধ্যায়। কেউ ছাড়া পাবে না বলে, তিনি কাকে বোঝাতে চাইছেন? তাদের উদ্দেশ্যে এমন মন্তব্য করলেন পার্থ? সেই নিয়েই শুরু হয়েছে রাজনৈতিক টানাপোড়েন।

Nirajana Nag

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026