কলকাতা: বাংলায় রাষ্ট্রপতি শাসন জারি করা নিয়ে রবিবারই সরব হয়েছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। এমনকি রাজ্যে আইন-শৃঙ্খলা নিয়েও সমালোচনা করেছেন তিনি। আগামী বছর রাজ্যে বিধানসভা নির্বাচন। রাষ্ট্রপতি শাসন জারি করে এই নির্বাচন হওয়া উচিত বলেও তিনি সওয়াল করেছেন। আর এবার শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় কার্যত তীব্র কটাক্ষ করেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে।
এক সর্বভারতীয় সংবাদ মাধ্যমে বিশেষ সাক্ষাৎকার দিতে গিয়ে অমিৎ শাহ এ রাজ্যে রাষ্ট্রপতি শাসন নিয়ে মুখ খুললেন সোমবার। আর তারপরই টুইট করে শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় বলেন, ‘গোটা দেশ এখন বিজেপি শাসিত রাজ্য অর্থাৎ উত্তরপ্রদেশে এক ভয়ঙ্কর ধর্ষণের ঘটনা নিয়ে ক্ষুব্ধ। আর কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী আলোচনা করছেন বাংলায় রাষ্ট্রপতি শাসন জারি নিয়ে। অমিত শাহজি এই নোংরা রাজনীতি বন্ধ করুন। আসুন আমরা মেয়েদের জন্য একসঙ্গে কাজ করি।’ যদিও পার্থ চট্টোপাধ্যায়ের এই টুইটের পাল্টা প্রতিক্রিয়া শাহের পক্ষ থেকে এখনও আসেনি।
প্রসঙ্গত, সোমবার ওই বিশেষ সাক্ষাৎকারে রাজ্যে রাষ্ট্রপতি শাসন জারি হওয়া প্রসঙ্গ ছাড়াও আমফানে ত্রাণ দেওয়ার ব্যাপারে রাজ্য দুর্নীতি করেছে, এই অভিযোগ আনেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। এমনকি করোনা মোকাবিলায় রাজ্যে স্বাস্থ্য ব্যবস্থা ভেঙে পড়েছে বলেও তিনি দাবি করেছেন। সব মিলিয়ে রাজ্যে আইন-শৃঙ্খলা, প্রশাসনিক কাঠামো কার্যত ভেঙে পড়েছে, এমন অভিযোগ করেন তিনি। রাজ্যে বিধানসভা নির্বাচনের আগে থেকেই তৃণমূল-বিজেপি তর্জা চরমে উঠেছে, এমনটা এই পরিপ্রেক্ষিতে বলাই যায়।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…