নিউজ

জেলের মেঝেতে শুয়ে রাত কাটিয়ে পা ফুলেছে পার্থর, তাহলে এবার কি ঠাঁই হাসপাতালে?

শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় গ্রেপ্তার হওয়ার পর প্রথমে ইডি হেফাজতে ছিলেন প্রাক্তন মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় এবং অর্পিতা মুখোপাধ্যায়। অনেকদিন ধরেই চলছিল জিজ্ঞাসাবাদ পর্ব। গত ২২ জুলাই পার্থ চট্টোপাধ্যায়ের নাকতলার বাড়িতে হানা দিয়েছিল ইডি। তারপর চলেছিল ২৭ ঘন্টার জিজ্ঞাসাবাদ। বক্তব্যে অসংগতি পেয়ে গত ২৩ জুলাই ইডি হেফাজতে নিয়ে যাওয়া হয়েছিল প্রাক্তন মন্ত্রীকে। এরপর ৫ আগস্ট আদালত প্রাক্তন মন্ত্রীর ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ দেয়। বর্তমানে পার্থ চট্টোপাধ্যায়ের ঠিকানা প্রেসিডেন্সি জেলের পয়লা বাইশ ওয়ার্ডের ২ নম্বর সেল।

জেলে ঢোকার পর থেকে নানা সমস্যায় জেরবার প্রাক্তন মন্ত্রীর জীবন। জেলের প্রথম রাতে তাঁকে ঘুমোতে হয়েছে মেঝেতে। ছোট্ট সেলে অন্যান্য কয়েদিদের মতই পার্থবাবুকেও শোয়ার জন্য দেওয়া হয়েছিল চারটি কম্বল। কিন্তু আরামদায়ক জীবনে অভ্যস্ত পার্থবাবু স্বাভাবিকভাবেই সেই বিছানায় ঘুমাতে পারেননি। এছাড়া জেল সূত্রে জানা গিয়েছে যে পার্থ চট্টোপাধ্যায়ের পা ফোলার সমস্যা বাড়ছে। সেই দিকে বিশেষ নজর রাখছেন জেলের ডাক্তাররা। তবে এখনো তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়ার মত কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি।

আসলে স্থূলতার কারণে পার্থবাবুর জন্য মাটিতে বসাটা খুবই কষ্টকর। কিন্তু জেলের ঘরে খাট তো দূরের কথা, নেই একটি চেয়ার পর্যন্ত। জানা গিয়েছে, জেলবাসের প্রথম রাতে মাটিতে বসতে না পেরে অর্ধেক রাত্রি পার্থবাবু কাটিয়েছেন জেলের শৌচাগারের কমোডে বসে। তাও বর্তমানে তাঁর পা অনেকটাই ফুলেছে। তারপর গতকাল শনিবার জেল কর্তৃপক্ষের কাছে কার্যত অনুনয় বিনয় করে প্রাক্তন মন্ত্রী একটি খাটের ব্যবস্থা করেছেন।

আজ রবিবার প্রাতরাশে প্রাক্তনমন্ত্রীর ভাগ্যে জুটে ছিল চা ও মাখন পাউরুটি। দুপুরের খাবার পছন্দ না হওয়ায় আবার চা পাউরুটি খেয়ে রয়েছেন তিনি। তারপর চিকিৎসকরা তাকে স্বাস্থ্য পরীক্ষার জন্য ডাকলে তিনি জানান যে মেঝেতে বসতে না পারায় তার পা ফুলে যাচ্ছে। এরপর চিকিৎসকদের পরামর্শে জেল কর্তৃপক্ষ অবশেষে তাঁকে একটি খাট দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। তবে এখনো অব্দি তাঁকে জেল হাসপাতালে ভর্তি করার কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি।

Nirajana Nag

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026